এক্সপ্লোর

IND vs WI: টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার মালিক সূর্যকুমার, বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে গড়লেন এই রেকর্ডও

Suryakumar Yadav: সূর্যকুমার ১৮৮-র অধিক স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮৩ রানের একটি ধুঁয়াধার ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলকের এই পার্টনারশিপই ভারতের জয় সুনিশ্চত করে দেয়।

গায়ানা: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (T20 Cricket) আবার নজির গড়লেন সূর্যকুমার (Suryakumar Yadav) । গতকাল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। আর এর সঙ্গে সঙ্গেই কুড়ির ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ১০০ ছক্কার মালিক হয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। এভিন লুইসের পর বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন সূর্য। 

নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ৪৯ তম ইনিংসে এসে ১০০ তম ছক্কা হাঁকালেন সূর্যকুমার। এভিন লুইস তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ৪২ তম ইনিংসে ১০০ টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়েছিলেন। উল্লেখ্য়, নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার। রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পর এই ডানহাতি মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। বিশ্ব ক্রিকেটে ১৩ নম্বরে রয়েছেন তিনি।

গতকাল সূর্যকুমার ১৮৮-র অধিক স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮৩ রানের একটি ধুঁয়াধার ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলকের এই পার্টনারশিপই ভারতের জয় সুনিশ্চত করে দেয়। তিলক ভার্মা ৪৯ রান করে অপরাজিত থেকে যান। সূর্য শতরান হাতছাড়া করলেও, শেষমেশ ২০ রানে অপরাজিত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ''যদি সত্যি কথা বলতে হয়, তবে আমি নিজেও জানি যে আমার ওয়ান ডে পারফরম্যান্স একদমই ভাল নয়। আমার এটা বলতে কোনও দ্বিধা নেই। আমাকে ওয়ান ডে ফর্ম্যাটে আরও উন্নতি করতে হবে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় আমাকে বলেছেন যে এই ফর্ম্যাটে আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে আমার।''

বিশ্বকাপে ভারতীয় দলের স্কিম অফ থিঙ্কসে রয়েছে সূর্য। মুম্বই তারকা আরও বলেন, "কোচ অধিনায়কের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা চাইছেন শেষ ১০-১৫ ওভার দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারি যাতে। টিম ম্যানেজমেন্ট চাইছে আমি যাতে ৪৫-৫০ বল ক্রিজে থেকে খেলতে পারি। শেষের ১৫-১৮ ওভার পর্যন্ত খেলতে পারলে নিজের মনের মত শট খেলার স্বাধীনতা পাব আমি।''

উল্লেখ্য়, গতকাল ওয়েস্ট ইন্ডিজের ১৬০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ভারতের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। গত দুই ম্যাচে তিনি রান পাননি। তাই বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) টি-টোয়েন্টি ব্যাটারের ফর্ম নিয়ে সমর্থকরা খানিকটা চিন্তায় ছিলেন। প্রয়োজনের দিনে অনবদ্য অর্ধশতরান করে সূর্যকুমার নিজের দক্ষতা আবারও প্রমাণ করে দিলেন।

 

 

সেরা শিরোনাম

Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
Virat Kohli And Rohit Sharma: রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা

ভিডিও

CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget