এক্সপ্লোর

IND vs ZIM, 1st ODI: দলে ফিরছেন রাহুল, নজরে তরুণরা, ভারত-জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে কোথায়, কখন, কীভাবে দেখবেন?

India vs Zimbabwe, 1st ODI: বহুদিন পর দলে ফিরছেন কেএল রাহুল। এছাড়া তরুণ প্রতিভাদের মধ্যে কারা কারা প্রথম ওয়ান ডেতে সুযোগ পান, সেদিকে নজর থাকবে।

হারারে: বৃহস্পতিবার (১৮ অগাস্ট) থেকে শুরু হচ্ছে ভারত ও জিম্বাবোয়ের (IND vs ZIM) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থদের মতো তারকাদের এই সিরিজের জন্য বিশ্রাম দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। নেই দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও। তাঁর বদলে দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। তবে এই সিরিজে কিন্তু বেশ কয়েকটি বিষয়ের জন্য নজর রাখবেন ভারতীয় সমর্থকরা।

সিরিজে বহুদিন পরে চোট সারিয়ে ফিরছেন কেএল রাহুল (KL Rahul)। দলের অধিনায়কত্বও করতে দেখা যাবে তাঁকে। সামনেই এশিয়া কাপ, তারপর বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর, রাহুলের ফিটনেস এবং ফর্ম, দুই বিষয়ের দিকেই এই সিরিজে নজর থাকবে। রাহুলের পাশাপাশি দীপক চাহারও আছেন স্কোয়াডে। তিনিও আইপিএলের আগে থেকে চোটের জেরে দলের বাইরে। তাই তাঁর ফর্মের দিকেও নজর থাকবে।

এসব ছাড়াও বাংলার ক্রিকেটপ্রেমীরা আরেক বিশেষ কারণে এই সিরিজ দেখেবন। ওয়াশিংটন সুন্দর কাঁধের চোটের জেরে সিরিজ থেকে ছিটকে যাওয়ায়, প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বাংলার শাহবাজ আহমেদ। দীর্ঘদিন ধরে ভাল খেলারই পুরস্কার পেলেন তিনি। শাহবাজ প্রথম একাদশে সুযোগ পান কি না এবং পেলে কেমন পারফর্ম করেন, সেইজন্য কিন্তু টেলিভিশনের পর্দায় আলাদা করে নজর থাকবে বাংলার ক্রিকেটভক্তদের। এক নজরে জেনে ভারত-জিম্বাবোয়ের প্রথম ওয়ান ডে ম্যাচের না না বিষয়গুলি।

ওয়ান ডেতে হেড-টু-হেডে ভারত ও জিম্বাবোয়ে

ভারত ও জিম্বাবোয়ে ওয়ান ডেতে মোট ৬৩ বার মুখোমুখি হয়েছে। ফলাফল কিন্তু ভারতের পক্ষেই। ৫১টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া, ১০টি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবোয়ে, দুইটি ম্যাচ অমীমাংসিত।

কবে প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে?

ভারত ও জিম্বাবোয়ে প্রথম ওয়ান ডে খেলবে ১৮ অগাস্ট, বৃহস্পতিবার।

কোথায় খেলা হবে ম্যাচ?

প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে জিম্বাবোয়ের হারারেতে।

ক'টা থেকে শুরু হবে ম্যাচ?

 ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২.৪৫ থেকে শুরু হবে ম্যাচটি।

কোথায় দেখা যাবে এই সিরিজ?

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এই ম্যাচ সম্প্রচার করা হবে। এছাড়া অনলাইনে সোনি লিভ অ্যাপের মাধ্যমেও ম্যাচগুলি দেখা যাবে।

ঘোষিত ভারতীয় দল: 

শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।

জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-

কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।

আরও পড়ুন: রাহুল ফেরায় গিয়েছে অধিনায়কত্ব, কী বলছেন শিখর ধবন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget