এক্সপ্লোর

U19 World Cup Warm-Up: যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শতরান হরনূরের, অজি বধ ভারতের

U19 World Cup Warm-Up: মূলত তাঁর ব্যাটিংয়ের সুবাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় যুব দল। ম্যাচে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।

গায়ানা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকালেন ভারতের হরনূর সিংহ পান্নু। মূলত তাঁর ব্যাটিংয়ের সুবাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় যুব দল। ম্যাচে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। হরনূরকে যোগ্য সঙ্গ দিলেন রশিদ ও  অধিনায়ক যশ ধুল।

গায়ানায় প্রস্তুতি ম্যাচে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৪৯.২ ওভারে অস্ট্রেলিয়া ২৬৮ রান বোর্ডে তুলে নেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক কুপার কনোলি ১১৭ রানের ইনিংস খেলেন। তিনি ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাকিদের মধ্যে স্নেল ৩৫ ও উইলিয়াম ২৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে বাংলার রবি কুমার ৯.২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। রাজবর্ধন ১০ ওভারে ৫৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। 

জবাবে হরনূরের শতরান ও বাকি ২ ব্যাটারের অর্ধশতরানের ওপর নির্ভর করে ভারত জিতে যায় ম্যাচ। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান পাননি হরনূর। কিন্তু এদিন বড় রান পেলেন।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিন্তু তার আগে ভিসা সমস্যায় জেরবার আফগানিস্তানের যুব ক্রিকেট দল। সময় মত ক্যারিবিয়ান দেশে না যেতে পারায় ২টি প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে তাদের। আজই যুব ইংল্যান্ড দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল আফগানদের। এরপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আরো একটি ম্যাচ ছিল। কিন্তু সবই বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ আফগানদের।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ''আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা কাজ করে যাচ্ছি। যেন দ্রুত ভিসা সমস্যা মিটে যায় ও ক্রিকেটাররা আসতে পারে, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।'' এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় ইংল্যান্ড ও আমিরশাহি তাদের প্রস্তুতি ম্যাচ নতুন সুচ অনুযায়ী আগামীকাল খেলবে। 

 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget