এক্সপ্লোর

জাদেজার ৭ উইকেট, চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৭৫ রানে হারিয়ে ৪-০ তে সিরিজ জয় ভারতের

চেন্নাই: ৭৫ রান ও ইনিংসে চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ তে জয়ী হল ভারত। রবীন্দ্র জাদেজার বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল ইংরেজ ব্যাটসম্যানদের যাবতীয় প্রতিরোধ। সাত ইংরেজ ব্যাটসম্যান তাঁর ঘূর্ণির শিকার হয়েছেন। ২৫ ওভারে ৪৮ রানে ৭ উইকেট নিলেন তিনি। তাঁর ২৫ তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে স্টুয়ার্ট ব্রড ও বলকে আউট করে ইংল্যান্ডের ইনিংস মুড়িয়ে দেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও উমেশ যাদব। দুরন্ত ট্রিপল সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা করুণ নায়ার। চা-পানের বিরতির পর জাদেজার বিধ্বংসী বোলিংয়ে চেন্নাই টেস্টে খাদের কিণারায় চলে যায় ইংল্যান্ড। বিরতির পর জাদেজা মইন আলি (৪৪) এবং বেন স্টোকস (২৩) কে ফিরিয়ে দেন। অমিত মিশ্রর বলে আউট হন ডসন। ৭ উইকেটে ইংল্যান্ডের রান তখন ১৯৬। সেখান থেকে আর ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারল না। চলতি সিরিজের শেষ টেস্টে শেষ তথা পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এদিন গতকালের বিনা উইকেটে ১২ রান হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও কে জেনিংস প্রথম সেশনে ভারতীয় বোলারদের ভালোভাবেই সামলান। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ৯৭। বিরতির পর খেলা শুরু হওয়ার এরপরই ইংরেজ শিবিরে প্রথম আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে আউট হন কুক (৪৯)। cook2012ap এর কয়েক ওভার পরই জেনিংস (৫৪) ফিরিয়ে দেন জাদেজা। এরপর জো রুটকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন তিনি। ইংল্যান্ডের ১২৯ রানের মাথায় ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান বেয়ারস্টো। তারপর থেকে চা-পানের বিরতি পর্যন্ত কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। তাদের রান ছিল ৪ উইকেটে ১৬৭।  মইন আলি ৩৮ এবং বেন স্টোকস ১৪ রানে ক্রিজে ছিলেন। সিরিজের শেষ টেস্ট ম্যাচর নায়ক তিনজন। সিরিজের আগের ম্যাচগুলিতে যেভাবে অধিনায়ক বিরাট কোহলি এবং রবিচন্দ্রণ অশ্বিনরা দাপট দেখিয়েছিলেন।  শেষ টেস্টে নায়কের আসনে রাহুল, করুণ নায়ার ও জাদেজা। লোকেশ রাহুল এক রানের জন্য ডবল সেঞ্চুরি না পেলেও ভারতীয় ইনিংসের ভীত তৈরি করে দিয়ে গেলেন।তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন পার্থিব পটেল। এর পর করুণ নায়ার যেটা করলেন সেটা ইতিহাস। বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি।  তাঁর সঙ্গে যোগ্যসঙ্গত দিলেন ব্যাট হাতে অশ্বিন ও জাদেজা। শেষ দিনটায় বাজিমাত করলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন আরও ৭। সঙ্গে ব্যাট হাতে ঝকঝকে ৫১ রানের ঝোড়ো ইনিংস। টানা ১৮ টেস্ট জিতে ইতিহাসও তৈরি করে ফেলল কোহলির ভারত।

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
FIFA World Cup 2026: ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন
ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
FIFA World Cup 2026: মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম
মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget