এক্সপ্লোর

ম্যাচের মোড় ঘোরালেন ভুবনেশ্বর, ৩৬ রানে জয় ভারতের

ভারত ৩৫২/৫। অস্ট্রেলিয়া ৩১৬, অলআউট। শতরান করে ম্যাচের সেরা শিখর।

লন্ডন: খেলা তখন ৪০ ওভারে। ব্যাটে ইন ফর্ম ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নন স্ট্রাইকে দাঁড়িয়ে মারকুটে গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার দরকার ১১৫ রান। বিরাট কোহলি বল তুলে দিলেন ভুবনেশ্বর কুমারের হাতে। শেষের দিকে যেভাবে অজিরা ব্যাট করছিল তাতে তখনও মনে হচ্ছিল খেলা শেষ হয়ে যায়নি। স্মিথ, ম্যাক্স জুটি শেষ পর্যন্ত টিকে গেলে ভারতের হাত থেকে ম্যাচ ফস্কে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে ভুবির দুই ‘ম্যাজিকাল’ ডেলিভারিতেই ম্যাচ তালুবন্দি করে নিল ভারত। এলবিডব্লুইউ হয়ে ফিরলেন স্মিথ (৬৯)। এবং ওই ওভারেই ভুবির বলে বোল্ড অলরাউন্ডার স্টোইনিস (০)। পরের ওভারে যুজবেন্দ্র চহালের ওভারে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল (১৪ বলে ২৮)। এরপর ক্যারি অস্ট্রেলিয়াকে খেলায় বাঁচিয়ে রাখলেও জয় অর্জন করতে পারেননি। ভুবির ওভারই ম্যাচ একেবারে ভারতের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে কাঙ্খিত জয়ের দিকে পৌঁছে দেয় বিরাটদের। ৩টি করে উইকেট পেয়েছেন ভুবি ও বুমরাহ। ২টি উইকেট এসেছে  চহালের ঝুলিতে।  ব্যাট হাতে সফল হলেও এদিন বলে নজর কাড়তে পারেননি হার্দিক।

প্রসঙ্গত রবিবার টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ঠাণ্ডা পরিবেশ আর ‘কার্পেটের মতো উইকেটে’ অজি বোলাররা একেবারেই পারফর্ম করতে পারেননি। স্টার্ক, নাইল, জাম্পা, স্টোইনিস, ম্যাক্সওয়েল প্রত্যেকেই ওভার প্রতি ছয়ের ওপরে রান দিয়েছেন। ১০ ওভারে স্টার্ক দিয়েছেন ৭৪ রান। অজি আক্রমণকে একেবারে গুড়িয়ে দিয়েছেন রোহিত (৫৭), শিখর (১১৭), বিরাট (৮২), হার্দিকরা (৪৮)। শতরান করেছেন ধবন। অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক ও সহ অধিনায়ক দুজনেই। বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে সাড়ে তিনশোর গণ্ডি পার করিয়ে দিয়েছেন হার্দিক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৩৬ রান করে আউট হন অজি অধিনায়ক। এরপর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার জুটি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকে। সেই সময় ওয়ার্নারকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান চহাল। পরবর্তী ব্যাটসম্যান খোয়াজাও স্মিথের সঙ্গ দেন। ৩৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে ফেরান বুমরাহ। এরপরই ভুবির ওভারে পরপর ২ অজি ব্যাটসম্যান আউট হয়ে ফিরতেই ম্যাচের চালক আসনে বসে পড়ে ভারত। শেষের দিকে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেও শেষ রক্ষা করতে পারেননি ক্যারি। ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন  তিনি।অস্ট্রেলীয় ইনিংস থামে ৩১৬ রানেই। ভারত জেতে ৩৬ রানে। শতরান করে ম্যাচের সেরা শিখর ধবন।

ভারত ৩৫২/৫  

অস্ট্রেলিয়া ৩১৬

সেরা শিরোনাম

IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
IPL 2027: আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
Glenn Maxwell Retirement: থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল

ভিডিও

Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget