এক্সপ্লোর

SAAF Championship: নেপালকে ৩-০ উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত, মেসিকে স্পর্শ করলেন সুনীল

২০১৯ থেকে ভারতীয় দলের দায়িত্বে আছেন ইগর স্তিমাচ। এদিন সুনীলদের জয়ের পরই জিরি পেসেক, স্টিফেন কনস্ট্যানটাইনের পরে তৃতীয় বিদেশি কোচ হিসেবে ভারতকে সাফ ট্রফি এনে দিলেন।

মালে: মলদ্বীপের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ছন্দে ফিরেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-০ গোলে নেপালকে (Nepal) হারাল ইগর স্তিমাচের দল। ভারতের হয়ে গোল করলেন সুনীল ছেত্রী, সুরেশ সিংহ এবং সাহাল আব্দুল।

ফাইনালে শুরু থেকে উজ্জ্বল সুনীল। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ২০১৫ সালের পরে ফের সাফ কাপ জিতল ভারত। টুর্নামেন্ট জুড়ে দলের আক্রমণকে নেতৃত্ব দিলেন ভারত অধিনায়ক সুনীল। গোল করে এবং করিয়ে নিজেকে বিরল উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় স্ট্রাইকার ।

বৃষ্টি ভেজা সাফ কাপের ফাইনালে ম্যাচের রাশ নিজেদের পায়ে রেখেও গোল পাওয়ার জন্য ভারতীয় দলকে ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। ডানদিক থেকে প্রীতম কোটালের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ আর্ন্তজাতিক ফুটবলে দেশের জার্সিতে ৮০তম গোল করে লিওনেল মেসিকে স্পর্শ করলেন তিনি। প্রথম গোলের এক মিনিট পরেই দ্বিতীয় গোল ভারতের। এবার গোলদাতা সুরেশ সিংহ।

চলতি সাফ কাপে শুরুটা ভাল না হলেও প্রতিযোগিতা যত গড়িয়েছে ততই ছন্দে ফিরেছে ভারতীয় দল। অধিনায়ক সুনীল ছেত্রী প্রথমে ফুটবল সম্রাট পেলে ও পরে লিওনেল মেসির আর্ন্তজাতিক গোলসংখ‍্যা স্পর্শ করলেন। শনিবার বিরতির পর নেপালের প্রতিআক্রমণ নির্ভর ছক ভাঙতে ভারতীয় ফুটবলাররা দ্রুত পাস খেলা শুরু করেন। তাতেই সাফল্য।

তিন বছর আগে, ২০১৮ সালে মলদ্বীপের কাছে হেরে সাফ কাপের মুকুট হারাতে হয়েছিল ভারতকে। এবার হতাশাজনক পারফরম্যান্স দিয়ে সাফ অভিযান শুরু করলেও দিনের শেষে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীরা। ২০১৯ থেকে ভারতীয় দলের দায়িত্বে আছেন ইগর স্তিমাচ। কিন্তু শনিবারের আগে পর্যন্ত ভারতকে কোনও ট্রফি জেতাতে পারেননি। তবে এদিন সুনীলদের জয়ের পরই জিরি পেসেক, স্টিফেন কনস্ট্যানটাইনের পরে তৃতীয় বিদেশি কোচ হিসেবে ভারতকে সাফ ট্রফি এনে দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget