এক্সপ্লোর

তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ দখল ভারতের

ব্রিস্টল: ‘হিটম্যান’ রোহিত শর্মার দুরন্ত অপরাজিত শতরানের ওপর ভর করে রবিবার ব্রিস্টলে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিনম্যাচের সিরিজ ২-১ ফলে দখল করল ভারত। এখনও পর্যন্ত ৮টি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে ৮টিতেই জয়ী হল বিরাট-বাহিনী। লক্ষ্যমাত্রা প্রায় ২০০। এত বড় টার্গেট তাড়া করতে নেমে যে ধরনের শুরু প্রয়োজন ছিল, এদিন তেমনটা হয়নি। মাত্র ৫ রান করেই ফিরে যান ওপেনার শিখর ধবন। তিন নম্বরে নামেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল। কিন্তু, এদিন তিনি শুরুটা ভাল করেও, বেশি রান করতে ব্যর্থ হন। ১০ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত। দুজনই একটি বিষয়ের ওপর নজর রাখেন। তা হল, রান তোলার গতি যাতে কোনওভাবে স্লথ না হয়ে পড়ে। ২৯ বলে ৪৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন কোহলি। তিনি আউট হতে পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস (১৪ বলে ৩৩) খেলেন হার্দিক পাণ্ড্য। দুজনে মিলে ভারতের জয় নিশ্চিত করেন রোহিত শর্মা। এদিন দুর্ধর্ষ মেজাজে ছিলেন রোহিত। মাত্র ৫৬ বলে নিজের শতরান সম্পন্ন করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়। এর আগে, টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা দারুন করেন দুই ওপেনার জেসন রয় (৩১ বলে ৬৭) এবং জোশ বাটলার (২১ বলে ৩৪)। প্রথম উইকেটেই ওঠে ৯৪ রান। বাটনার আউট হওয়ার পর অ্যালেক্স হেলস (২৪ বলে ৩০)-কে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রয়। এই সময় ভারত কয়েকটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের রানের গতিতে লাগাম পরায়। কিন্তু, বেয়ারস্টো (১৪ বলে ২৫) ঝোড়ো ইনিংস খেলে ফের ইংল্যান্ডের রানকে ২০০-র কাছাকাছি নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৮ রান করে ইয়ন মর্গ্যানের দল।

 

সেরা শিরোনাম

FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget