এক্সপ্লোর

Imran Khan on World Cricket: আর্থিক জোরে বিসিসিআই এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে, দাবি ইমরান খানের

ইমরান খানের দাবি, বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাই বিসিসিআই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।

নয়াদিল্লি: সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রামিজ রাজা বলেছেন, ভারতের অর্থে আইসিসি চলে। আবার আইসিসি-র দেওয়া অর্থের উপর নির্ভরশীল পিসিবি। তাই ভারত চাইলে পিসিবি বন্ধ করে দিতে পারে। এবার পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করলেন, বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাই বিসিসিআই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে।

সম্প্রতি নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। পাকিস্তানের ক্রিকেটমহলের পাশাপাশি ইমরানও ইসিবি, নিউজিল্যান্ড ক্রিকেটের পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘ভারতের সঙ্গে কেউ এরকম করার সাহস পাবে না। কারণ, বিসিসিআই-এর আর্থিক ক্ষমতা আছে। ইংল্যান্ডের আচরণ হতাশাজনক। আমার মনে হয়, ইংল্যান্ডে এখনও এই মনোভাব রয়েছে যে ওরা পাকিস্তানের মতো দেশে খেলে বিশেষ উপকার করে। এর একটা কারণ হল অর্থ।’

ইমরান আরও বলেছেন, ‘এখন অর্থই সবচেয়ে বড় খেলোয়াড়। ক্রিকেটারদের ক্ষেত্রে এটা যেমন সত্যি, তেমনই ক্রিকেট বোর্ডগুলির ক্ষেত্রেও। ভারতের কাছে অর্থ আছে, তাই ভারতই এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। ভারত যেটা বলে, ঠিক সেটাই হয়। কোনও দেশের ক্রিকেট বোর্ডই ভারতের বিরোধিতা করতে পারে না, কারণ ওরা জানে, আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। ভারত অর্থের জোগান দিতে পারে।’

এবারের টি-২০ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি, ওমানে হবে টি-২০ বিশ্বকাপ। ভারত-পাকিস্তান একই গ্রুপে আছে। ২৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে উত্তেজনার পারদ চড়ছে। ইমরানের বক্তব্য তাতে বাড়তি ইন্ধন জোগাল।

ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের মতোই ক্রিকেটীয় সম্পর্ক একেবারেই ভাল না। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সফর বাতিলের জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীও বিসিসিআই সম্পর্কে মুখ খুললেন। এ বিষয়ে এখনও বিসিসিআই-এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Yashasvi Jaiswal: আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
IND vs NZ: একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
Sarfaraz Khan: তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
তাঁর বিরুদ্ধে সাজঘরের তথ্য ফাঁসের অভিযোগ উঠে, সেইসময় গৌতম গম্ভীর ফোন করে কী বলেছিলেন সরফরাজকে?
Angkrish Raghuvanshi: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget