এক্সপ্লোর

অসুস্থ মাকে দেখতে দেশে ফিরলেন ধবন, হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ ম্যাচে নামছে ভারত

কলম্বো: সিরিজে ৪-০ এগিয়ে ভারত। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচ খেলতে কলম্বোর ২২ গজে নামছে টিম ইন্ডিয়া। আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। টেস্টে ৩-০-তে ঐতিহাসিক হোয়াইট ওয়াশের পর এবার একদিনের সিরিজেও ৫-০-তে হোয়াইট ওয়াশ চায় বিরাট অ্যান্ড কোম্পানি। তাহলেই সম্পূর্ণ হবে দুটো সিরিজ জয়ের বৃত্ত। ভারতীয় দলে চোট-আঘাতের কোনও সমস্যা নেই। সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলার পর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে আরও একবার পারফরম্যান্স দেখানোর সুযোগ পাবেন মণীশ পাণ্ডে, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদবের মতো তরুণরা। সম্ভবত দলে থাকছেন হার্দিক পাণ্ড্যও। এর মধ্যেই নিজের অসুস্থ মা-কে দেখতে দেশে ফিরে এসেছেন শিখর ধবন। পঞ্চম একদিনের ম্যাচ এবং এই সফরের একমাত্র টি-২০ ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার জানানো হয়েছে, ‘শিখর ধবনের মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাঁর।’ শিখর দেশে ফিরে এলেও, সফরের বাকি দুটি ম্যাচের জন্য তাঁর বদলি কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে রবিবার রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে আজিঙ্ক রাহানেকে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: ফর্মহীন সূর্যকুমার যাদবের ওপর ভরসা হারাচ্ছে BCCI! ক্যাপ্টেন স্কাইয়ের ভাগ্য গৌতম গম্ভীরের হাতে?
ফর্মহীন সূর্যকুমার যাদবের ওপর ভরসা হারাচ্ছে BCCI! ক্যাপ্টেন স্কাইয়ের ভাগ্য গৌতম গম্ভীরের হাতে?
IPL 2026: বাঙালি হয়ে বাংলা উচ্চারণকে বিদ্রুপ! সমালোচনার মুখে অভিষেক, কাঠগড়ায় দিল্লি ক্যাপিটালস
বাঙালি হয়ে বাংলা উচ্চারণকে বিদ্রুপ! সমালোচনার মুখে অভিষেক, কাঠগড়ায় দিল্লি ক্যাপিটালস
Sakib Hussain: বিরাট কোহলির মহামূল্যবান উইকেট নিয়েই সর্বকালীন আইপিএল ইতিহাস গড়লেন সাকিব হুসেন
বিরাট কোহলির মহামূল্যবান উইকেট নিয়েই সর্বকালীন আইপিএল ইতিহাস গড়লেন সাকিব হুসেন
KKR IPL 2026: দলের সেরা ব্যাটার ছিটকে গিয়েছেন, পরিবর্ত কে? মরণ-বাঁচন ম্যাচের কী বললেন কেকেআরের কোচ?
দলের সেরা ব্যাটার ছিটকে গিয়েছেন, পরিবর্ত কে? মরণ-বাঁচন ম্যাচের কী বললেন কেকেআরের কোচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget