এক্সপ্লোর

পদস্খলন অস্ট্রেলিয়ার, আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেও কেন কঠিন পরীক্ষার মুখে ভারত?

পোর্ট অফ স্পেন (ত্রিনিদাদ): শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে হারার পরই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষপদ হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই জায়গায় উঠে এসেছে ভারত। এখন সেই জায়গা ধরে রাখার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টেও জয় পেতেই হবে কোহলি-বাহিনীকে। তাই সিরিজ পকেটে চলে আসা সত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শেষ ম্যাচেও রাশ হাল্কা করতে নারাজ টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে চতুর্থ তথা শেষ টেস্ট খেলতে নামছে ভারত। সেই ম্যাচ জিতলে তবেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখতে পারবে ভারত। না হলে, এক নম্বর দল হিসেবে প্রথমবার উঠে আসবে পাকিস্তান। কারণ, বর্তমানে ভারতের চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দু নম্বরে রয়েছে পাক-বাহিনী। পরিসংখ্যান যা বলছে, ভারতকে জিততেই হবে। ড্র করলে ভারত ২ নম্বরে চলে যাবে, আর শেষ টেস্টে ক্যারিবিয়ান-বাহিনী যদি সান্ত্বনা জয় পায়, তাহলে সেক্ষেত্রে ভারত চার নম্বরে নেমে যাবে। ইতিমধ্যেই সিরিজে ২-০ এগিয়ে গিয়ে সিরিজ দখল করেছে কোহলি-বাহিনী। একটি ম্যাচ ড্র হয়েছে। এবার ক্যারিবিয়ান মাটিতে সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর অনিল কুম্বলের ছেলেরা। এদিন অধিনায়ক জানিয়ে দেন, তিনি তিন নম্বরে নামবেন। রোহিত নামবেন পাঁচ নম্বরে। ফলে, ভারতের ব্যাটিং-লাইন আপের মিডল অর্ডারে কোনও রদবদল হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে, ওপেনিংয়ে হয়ত বদল হলেও হতে পারে। প্রথম ম্যাচে ৮৪ ছাড়া সিরিজে তেমন কোনও রান পাননি শিখর ধবন। ফলে, তাঁকে বসিয়ে আঙুলের চোট সারিয়ে ফিট হওয়া মুরলি বিজয় প্রথম এগারোয় জায়গা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পরিবর্তন হতে পারে বোলিং বিভাগেও। সামনে আরও ১৩টি টেস্ট খেলতে হবে। সেই কথা মাথায় রেখে অন্য ফাস্ট বোলারদের বিশ্রাম দেওয়ার পথেও হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ইশান্ত শর্মা বা মহম্মদ শামির মধ্যে কাউকে বসিয়ে সেই জায়গায় উমেশ যাদব বা নবাগত শার্দুল ঠাকুরকে পরখ করতে পারে টিম ইন্ডিয়া থিঙ্ক-ট্যাঙ্ক।

সেরা শিরোনাম

Portugal vs Croatia: 'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
FIFA World Cup 2026: মহাকাশে ফিফা বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে কেন গবেষণা করছে NASA?
মহাকাশে ফিফা বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে কেন গবেষণা করছে NASA?
FIFA World Cup 2026: ফিফা ফুটবল বিশ্বকাপে এবার ‘স্মার্ট বল’ Trionda, এই বল নিয়ে এত মাতামাতি কেন?
ফিফা ফুটবল বিশ্বকাপে এবার ‘স্মার্ট বল’ Trionda, এই বল নিয়ে এত মাতামাতি কেন?
FIFA World Cup 2026: বিশ্বকাপে বারবার VAR-র সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক, কী এই প্রযুক্তি? কোথায়, কখন, কীভাবে এটি ব্যবহৃত হয়?
বিশ্বকাপে বারবার VAR-র সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক, কী এই প্রযুক্তি? কোথায়, কখন, কীভাবে এটি ব্যবহৃত হয়?

ভিডিও

Saokat Molla News | ডেডলাইন পার, ভাঙা হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে
Saokat Molla News | গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget