এক্সপ্লোর

IND vs NZ: পাকিস্তান বিদায় নিয়েছে, কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে কি রোহিতদের হয়ে গলা ফাটাবেন বসির চাচা?

ICC World Cup 2023: বসির চাচা ধোনির বিশাল বড় ভক্ত। ধোনি যতদিন খেলতেন তাঁর ছবি আঁকা টি শার্ট পরেও মাঠে আসতে খেলা উপভোগ করতে দেখা গিয়েছে।

মুম্বই: পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket Team) পরিচিত সমর্থক। বাবরদের হয়ে গলা ফাটাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান তিনি। সেই বাবর চাচা বুধবার সেমিফাইনাল ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে নজর রাখবেন। আর একই সঙ্গে ভারতীয় দলকেই সমর্থন করবেন পাকিস্তানের বর্ষীয়াণ এই ক্রিকেট সমর্থক। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বসির চাচা জানিয়েছেন, ''ভারতীয় দলের প্রত্যেক প্লেয়ার দুর্দান্ত ফর্মে রয়েছে। আমি নিঃসন্দেহে ভারতকেই সমর্থন করব আজকের ম্য়াচে। আমার স্ত্রী হায়দরাবাদের। আমি নিশ্চিত ভারতীয় দল ফাইনালে পৌঁছবে ও খেতাবও জিতবে। ভারতকে প্রথমে ব্য়াটিং নেওয়া উচিত টস জেতার পর। বোর্ডে ৩৫০-৪০০ রান তুলে নিতে হবে। এরপর ভারতের সেরা বোলিং লাইন আপ রয়েছে সেই রান আটকে দেওয়ার জন্য।''

দুই মহাতারকা রোহিত-বিরাটের শেষ কয়েকটি নক আউটে পারফরম্যান্সও এখনও পর্যন্ত ২০১১, ২০১৫ ও ২০১৯, তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন বিরাট কোহলি। '১১ বিশ্বকাপের শেষ চারে ৯ রান ও '১৫ ও '১৯ ক্রিকেট বিশ্বযুদ্ধের সেমিফাইনালে দু'বারই মাত্র ১ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট। উল্টোদিকে, রোহিত শর্মা খেলেছেন দুটি বিশ্বকাপের সেমিফাইনালে। ২০১৫ বা ২০১৯ দুবারই বড় রান পাননি তিনিও। '১৫ বিশ্বকাপে ৩৪ ও গত বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিরাটের মতোই মাত্র ১ রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা। তবে ওয়াংখেড়েতে রোহিত-বিরাটের সামনে ইতিহাস বদলে ফেলার হাতছানি রয়েইছে।

ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা। নিউজ়িল্যান্ড দলের প্রধান শক্তি নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই তাঁদের আগ্রাসন। তরুণ রচিন রবীন্দ্র ইতিমধ্যেই টুর্নামেন্টে ৫৬৫ রান করে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের প্রথম বিশ্বকাপে এত রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। ছন্দে রয়েছেন ডেভন কনওয়েও। আর মিডল অর্ডারে ডারিল মিচেলের আগ্রাসী ব্যাটিং, তাঁদের ভরসা জোগাচ্ছে। 

বোলিংয়ে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের জুটি বিশ্বের সেরা বোলিং জুটিদের অন্যতম। ভারতের স্পিন সহায়ক পিচে মিচেল স্যান্টনারও কিন্তু কিউয়িদের উইকেট এনে দিয়েছেন। তবে ম্যাট হেনরি চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। বিগত চার বছরে তিনি ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তাঁর না থাকাটা নিঃসন্দেহে নিউজ়িল্যান্ড দলের বড় ধাক্কা। ম্যাচে খাতায় কলমে ঘরের মাঠে ভারতীয় দল ফেভারিট হিসাবেই নামবে। তবে নিউজ়িল্যান্ডকে যে কোনও পরিস্থিতিতেই দুর্বল ভাবা উচিত নয়, তা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বারংবার প্রমাণ করেছেন তাঁরা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ২০১৯ সালে পাওয়া ক্ষতে প্রলেপ দেবে না কিউয়িরা নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করবে, এখন সেটাই দেখার বিষয়।

সেরা শিরোনাম

Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা

ভিডিও

Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget