এক্সপ্লোর

Indian Football Team: এএফসি এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা স্তিমাচের, রয়েছেন বাংলার ২ ফুটবলার

Indian Football Team Update: এই দলে কলকাতার দুই প্রধানের ন’জন খেলোয়াড় রয়েছেন। সাতজন মোহনবাগান সুপার জায়ান্টের ও দু’জন ইস্টবেঙ্গল এফসি-র। বাংলার দুই ফুটবলারকে রেখেই দল গড়েছেন স্টিমাচ।

নয়াদিল্লি: কাতারে আসন্ন এএফসি এশিয়ান কাপের (Asian Cup) জন্য ভারতীয় দল (Indian Football Team) ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। শনিবারই ভারতীয় দল পৌঁছে যাবে দোহায়। সেখানেই এশিয়ার সেরা আন্তর্জাতিক ফুটবলের আসরে নামার চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবে তারা। তার আগে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিলেন ক্রোয়েশিয়ান কোচ, যে দলের মধ্যে থেকেই চূড়ান্ত এগারো নিয়ে এশিয়ান কাপের ম্যাচগুলিতে দল নামাবেন তিনি। 

২৬ জনের এই দলে কলকাতার দুই প্রধানের ন’জন খেলোয়াড় রয়েছেন। সাতজন মোহনবাগান সুপার জায়ান্টের ও দু’জন ইস্টবেঙ্গল এফসি-র। বাংলার দুই ফুটবলারকে রেখেই দল গড়েছেন স্তিমাচ। এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপে অংংশ নিতে চলেছে ভারত। এ বার তাদের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি, ভারতীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটায়। ১৮ জানুয়ারি ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৮ জানুয়ারি, রাত আটটায়। এই দুটি ম্যাচই হবে আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি, বিকেল পাঁচটায়, আসস খোরের আল বায়েত স্টেডিয়ামে। 

স্টিমাচের ঘোষিত ভারতীয় দলের রয়েছেন, 

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কয়েথ

ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিষ বোস

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং

ফরোয়ার্ড: ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কানোলি প্রবীণ (কেপি), সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং

এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিতে চলেছে ভারত। ১৯৬৪, ১৯৮৪, ২০১১ ও ২০১৯-এ অংশ নেয় ভারত। ১৯৬৪-তে রানার্সেরও খেতাবও অর্জন করে তারা। এ বার মহদেশের সবচেয়ে বড় ফুটবলের আসরে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে ভারতই। 

স্টিমাচের আশা, ভারতীয় সমর্থকেরা অনেকেই দোহায় গিয়ে সুনীল ছেত্রীদের জন্য গলা ফাটাবেন। তিনি বলেন, “আশা করি দোহায় প্রচুর ভারতীয় সমর্থকদের দেখতে পাব। বাছাই পর্বের সময় অনেক সমর্থক গ্যালারিতে ছিলেন। কাতারের বিরুদ্ধে সেবার আমাদের ভাল পারফরম্যান্সের অন্যতম কারণ ছিল তাঁদের উপস্থিতি। আশা করি, এ বারেও ঝাঁকে ঝাঁকে ভারতীয় আমাদের খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকবেন। আশা করি, তাঁদের আমরা হতাশ করব না এবং একসঙ্গে সাফল্য উদযাপন করার সুযোগও পাব”। স্টিমাচের এই আশা পূরণ করতে হলে ভারতকে নতুন ইতিহাস গড়তে হবে।             তথ্য সংগ্রহ- আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget