এক্সপ্লোর

Swiss Open Semifinals 2022: ড্যানিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সুইস ওপেনের সেমিফাইনালে কিদম্বী শ্রীকান্ত

Swiss Open Semifinals 2022 কোভিডের পর এটা ছিল শ্রীকান্তের তৃতীয় টুর্নামেন্ট। সপ্তম বাছাই শ্রীকান্ত (kidambi srikanth) এদিনের ম্যাচে তিন গেমে হারিয়ে দিলেন প্রতিপক্ষকে।

বাসেল: ব্যাডমিন্টনে দুর্দান্ত ফর্মে কিদম্বী শ্রীকান্ত। সুইস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বিশ্বের ৩ নম্বর অ্যান্ডারস অ্যান্টোনসেনের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিলেন তিনি। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোজয়ী শাটলার কিদম্বী সুইস ওপেন ৩০০-র সেমিফাইনালে পৌঁছে গেলেন। কোভিডের পর এটা ছিল শ্রীকান্তের তৃতীয় টুর্নামেন্ট। সপ্তম বাছাই শ্রীকান্ত এদিনের ম্যাচে তিন সেটে হারিয়ে দিলেন প্রতিপক্ষকে। খেলার ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৯, ১৯-২১, ২২-২০। আগামী শনিবার সেমিফাইনালে বিশ্বের ১২ নম্বর শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই ও এশিয়ান গেমসে সোনাজয়ী জোনাথন ক্রিশ্চির বিরুদ্ধে।

যেভাবে ম্যাচে জয় ছিনিয়ে নিলেন শ্রীকান্ত

অ্যান্টোনসেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন গুন্টুরের এই তারকা শাটলার। একটা সময় ৯-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু সেখান থেকে ম্যাচে ফিরে আসেন ড্যানিশ প্রতিপক্ষ। টানা একটা সময় ১০ পয়েন্ট পরপর সংগ্রহ করে নেন বিশ্বের ৩ নম্বর অ্যান্ডারস অ্যান্টোনসেন। সেই সময় তিনি ৯-১১ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু এরপর বিরতির পর পুরো ম্যাচের ছবি আবার পালটে যায়। পাল্টা আক্রমণে তাক লাগান শ্রীকান্ত। শেষ পর্যন্ত ভারতীয় তারকা ২১-১৯ ব্যবধানে প্রথম সেট দখল করে রুদ্ধশ্বাস ম্যাচে এগিয়ে যান।

দ্বিতীয় সেটে যদিও তুল্যমূল্য লড়াই হয় ২ জনের মধ্যে। মরিয়া চেষ্টায় শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে লিড নিয়ে এগিয়ে যান ড্যানিশ শাটলার। দ্বিতীয় সেটে ১৯-২১ ব্যবধানে হেরে যান শ্রীকান্ত। কিন্তু তৃতীয় ও শেষ সেটে যদিও ২২-২০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ জিতে নেন শ্রীকান্ত। 

উল্লেখ্য, সুইস ওপেন পুরুষ সিঙ্গলসের অন্য কোয়ার্টার ফাইনালে স্বদেশী পারুপল্লী কাশ্যপকে হারিয়েছেন এইচএস প্রণয়। ম্যাচের ফল প্রণয়ের পক্ষে ২১-১৬, ২১-১৬। প্রণয়, শ্রীকান্ত জয় পেলেও ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকার বিরুদ্ধে ১৭-২১, ১৪-২১ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন আরেক ভারতীয় শাটলার সমীর ভার্মা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget