এক্সপ্লোর

ধবন, কোহলির ব্যাটে ভর করে বড় রানের দিকে ভারত

অ্যান্টিগা: ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টের প্রথম দিন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করার পর ধীরে ধীরে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। সৌজন্যে বাঁ হাতি ওপেনার শিখর ধবন (৭৫ অপরাজিত) এবং অধিনায়ক বিরাট কোহলি (৫৫ অপরাজিত)।   এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। তিন পেসার মহম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা এবং দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্রকে প্রথমে একাদশে রাখা হয়েছে। ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্কভাবে খেলছিলেন মুরলী বিজয় ও ধবন। কিন্তু সপ্তম ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্রেগ ব্রেথওয়েটের হাতে ধরা পড়েন বিজয় (৭)।   তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারা অনায়াসেই ক্যারিবিয়ান আক্রমণ সামাল দিচ্ছিলেন। তিনি অভিষেক টেস্ট খেলতে নামা অফ স্পিনার রস্টন চেসকে আক্রমণও করছিলেন। মধ্যাহ্নভোজের সময় ভারতের রান ছিল এক উইকেটে ৭২। কিন্তু মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরে যান পূজারা (১৬)। তিনি দেবেন্দ্র বিশুর বলে ব্রেথওয়েটের হাতে ক্যাচ দেন।   চার নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। তিনি শুরু থেকেই ছন্দে। কোনও বোলারই তাঁকে সমস্যায় ফেলতে পারছেন না। ভারত অধিনায়ক হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম টেস্ট ইনিংসেই অর্ধশতরান করে ফেললেন কোহলি। তাঁর আগে কোনও ভারত অধিনায়কই এই রেকর্ড গড়তে পারেননি। ২০০৬ সালে রাহুল দ্রাবিড়ের ৪৯ রানই সর্বোচ্চ স্কোর ছিল। সেই রান টপকে গেলেন কোহলি।   উল্টোদিকে ধবনও নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করছেন। এই জুটি দীর্ঘক্ষণ ব্যাট করতে পারলে ভারত নিশ্চিতভাবেই বড় রান করবে।   সংক্ষিপ্ত স্কোর- ভারত- ১৫৯/২ (৫০ ওভার) ধবন অপরাজিত ৭৫, কোহলি অপরাজিত ৫৫।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM Live: অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget