এক্সপ্লোর

IND vs ZIM: সেমিফাইনাল নিশ্চিত, জিম্বাবোয়ের বিরুদ্ধে কি খেলবেন পন্থ?

T20 World Cup 2022: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় টিম ইন্ডিয়ার সেমিতে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। মেলবোর্নে ভারতীয় সময় দুপুর ১.৩০টায় ম্যাচ হবে। 

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার ১২-তে নিজেদের শেষ ম্যাচে আজ জিম্বাবোয়ের  (Zimbabwe) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এদিনের প্রথম ম্য়াচে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় টিম ইন্ডিয়ার সেমিতে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। মেলবোর্নে ভারতীয় সময় দুপুর ১.৩০টায় ম্যাচ হবে। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় একাদশে কি কোনও বদল হতে পারে?

কার্তিকের বদলে ফিরতে পারেন পন্থ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচেও একাদশে ছিলেন না পন্থ। দীনেশ কার্তিক আগের সব ম্যাচ খেলেছেন। রান যদিও সেভাবে পাননি। কিন্তু পন্থকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে যেহেতু নিয়মরক্ষার ম্যাচ তাই পন্থকে একবার সুযোগ দেওয়া হতেই পারে। কার্তিককে যদি একান্তই বসানো না হয়, তবে একজন অতিরিক্ত ব্যাটার হিসেবেও পন্থকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অক্ষর পটেলের জায়গায় খেলানো হবে দিল্লির তরুণকে। তবে এখনও পর্যন্ত দীনেশ কার্তিকের যা ব্যাটিং ফর্ম তাতে হয়ত অভিজ্ঞ এই উইকেট কিপারকে বসিয়ে পন্থকেই সুযোগ দেওয়া হতে পারে। 

কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪টি খেলায় বৃষ্টি তাল কেটেছে। তার মধ্যে তিনটি ম্যাচে কোনও বলই খেলানো সম্ভব হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২৯ শতাংশ মেঘলা আকাশ থাকবে। ৭১ শতাংশ আর্দ্রতা থাকবে।

নেদারল্যান্ডসের প্রোটিয়া বধ

এদিন প্রথমে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। নেদারল্যান্ডসের হয়ে ওপেনে নেমে মাইবার্গ ৩৭ রান করে ও ম্যাক্স ও ডড ২৯ রানের ইনিংস খেলেন। টম কুপার ৩৫ রানের ইনিংস খেলেন। অকারম্যান ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ২০ ওভার শেষে রান হয় ৪ উইকেট হারিয়ে ১৫৮। 

জবাবে ব্য়াট করতে নেমে কুইন্টন ডি কক ১৩ ও অধিনায়ক তেম্বা বাভুমা ২০ রান করে ফিরে যান। রাইলি রসৌ ২৫ রান করেন। তবে দলের ২ প্রধান ব্যাটার মারক্রাম ও মিলার রান পাননি। ২ জনেই ১৭ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget