এক্সপ্লোর

IND vs SA: আজ কেমন হতে পারে ভারতীয় একাদশ? সুযোগ পাবেন বাংলার মুকেশ?

IND vs SA ODI Playing 11: জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলের জার্সিতে কোনও ফর্ম্যাটেই ধারাবাহিক নন সঞ্জু স্য়ামসন। তবে ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেতে চলেছেন স্যামসন।

লখনউ: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। টি-টােয়েন্টি সিরিজে (T20 Series) দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (One Day Series) খেলতে নামছে টিম ইন্ডিয়া। রজত পাতিদার (Rajat Patidar), মুকেশ কুমারের মত নতুন মুখ সিরিজে মাঠে নামতে চলেছে। তবে তাঁরা কি সুযোগ পাবেন প্রথম একাদশে?

আজ কেমন হতে পারে ভারতীয় একাদশ?

শিখর ধবন: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শিখর ধবনের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। ওপেনিংয়ে নামবেন বাঁহাতি এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার। 

শুভমন গিল: নিঃসন্দেহে দলে ধবনের ওপেনিং পার্টনার হতে চলেছেন শুভমন গিল। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিলের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। রাহুল, রোহিতের বিকল্প হিসেবে একদম সেরা গিল।

শ্রেয়স আইয়ার: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু রান পাননি। তবে ওয়ান ডে সিরিজে তিন নম্বর পজিশনে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। টি-টােয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসেবেও রয়েছেন তিনি।

সঞ্জু স্যামসন: জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলের জার্সিতে কোনও ফর্ম্যাটেই ধারাবাহিক নন সঞ্জু স্য়ামসন। তবে ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেতে চলেছেন স্যামসন। উইকেটের পেছনে তাঁকেই দেখা যাবে।

রজত পাতিদার: সব কিছু ঠিকঠাক থাকলে দেশের জার্সিতে অভিষেক হতে চলেছে রজত পাতিদারের। আইপিএলে আরসিবির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে এসেছিলেন। এবার হয়ত জাতীয় দলের একাদশেও ঢুকে পড়বেন।

রাহুল ত্রিপাঠী: দীর্ঘদিন ধরেই বারবার কথা উঠছিল রাহুল ত্রিপাঠীকে নিয়ে। আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দল ডাক আসছিল না। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে রাহুলের।

শার্দুল ঠাকুর: জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভাল নয় শার্দুলের। কিন্তু সিনিয়র প্লেয়াররা দলে না থাকায় এই ওয়ান ডে সিরিজে শার্দুলের সামনে বড় সুযোগ ফের একবার নিজেকে প্রমাণ করার।

কুলদীপ যাদব: চোট-আঘাত বারবার কুলদীপের কেরিয়ারে ব্যাঘাত ঘটিয়েছে। এই পরিস্থিতিতে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে কুলদীপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। ফের জ্বলে ওঠার সুযোগ চায়নাম্যানের কাছে।

মহম্মদ সিরাজ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন। এবার ওয়ান ডে সিরিজেও সিনিয়র বোলার হিসেবে খেলবেন।

দীপক চাহার: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ট্য়ান্ডবাই বোলার। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অবশ্যই থাকবেন দীপক চাহার।

রবি বিষ্ণোই: চাহাল না থাকায় নিঃসন্দেহে রবি বিষ্ণোইয়ের সামনে আরও একটা সুযোগ রয়েছে স্পিনের জাদুতে প্রতিপক্ষতে ঘায়েল করার।

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রথম ম্যাচে মুকেশ কুমারের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে বাকি ২ ম্যাচে হয়ত তাঁর সুযোগ মিলতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget