এক্সপ্লোর

Axar Patel : '৩ উইকেট তুলতে পারতাম না যদি না...', কোন ভেল্কিতে ইংরেজ ব্যাটারদের নাস্তানাবুদ করলেন অক্ষর ?

India vs England : ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে মূল্যবান ৩টি উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেল...

গায়ানা : ইংরেজ ব্যাটিং লাইন-আপকে প্রথম ধাক্কাটা দেন তিনিই। তাঁকে রিভার্স সুইপ মারতে গিয়ে ঋষভ পন্থের তালুবন্দি হন জস বাটলার। শুধু তা-ই নয়, ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে মূল্যবান ৩টি উইকেট তুলে নেন তিনি। ইকোনমিক রেট ৫.৮০। তাঁর বোলিং ভেল্কিতে ভর করেই টি২০ বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে। যার ফলস্বরূপ পুরস্কারও এসেছে তাঁর ঝুলিতে। 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'-এর পুরস্কার তুলে নিয়েছেন অক্ষর পটেল। কিন্তু, কোন মন্ত্রে সেমিফাইনালে সাফল্য ? বাঁহাতি স্পিনার এক্ষেত্রে বলছেন, যতি তিনি জোরে বল করতেন তাহলে ৩ উইকেট তুলতে পারতেন না।

অক্ষর পটেল বলেন, "এর আগেও পাওয়ার-প্লে-তে আমি বল করেছি। তাই, পাওয়ার প্লে-তে আমি এবারও বল করব বলে পরিকল্পনা করা হয়। উইকেটে বল থেমে থেমে যাচ্ছিল এবং নিচু হয়ে যাচ্ছিল। তাই ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করছিলাম। উইকেট ধীর ছিল । তাই এই ম্যাচে বল স্লোয়ার রাখার চেষ্টা করি। যেটা আমার পক্ষে কাজ করে। যদি জোরে বল করতাম, তাহলে তা কাজে আসত না। ৩টে উইকেটও পেতাম না। আমাদের ব্যাটারা বলেন যে উইকেট সহজ নেই। তাই, ১৬০ ভাল রান বলে আমরা মনে করেছিলাম। ওঁদের পার্টনারশিপ (রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব) ছিল চমৎকার। ওঁরা মাঝেমধ্যে বাউন্ডারি মারছিলেন এবং স্ট্রাইক রোটেট করতে থাকেন। এই মুহূর্তে বার্বাডোজ নিয়ে কিছু ভাবছি না। আগে এই প্লেয়ার অফ দ্য ম্যাচের মুহূর্ত উপভোগ করব।" 

চ্যালেঞ্জিং পিচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ড কোনও সময়ই ভারতীয় দলের রানের কাছাকাছি পৌঁছতে পারবে বলে মনে হয়নি। এরপর বল হাতে ভেল্কি দেখানো শুরু করেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের ২৬ রানের মাথায় প্রথম ধাক্কাটা দেন অক্ষর পটেল। তুলে নেন জস বাটলারের উইকেট। দলের হয়ে বল হাতে নজর কাড়েন দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর পটেল। উভয়েই তিনটি করে উইকেট নেন। এই দুইয়ের স্পিন ফাঁদেই ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১৬.৪ ওভারে ১০৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget