এক্সপ্লোর

India’s Test squad WTC Final : বাদ সূর্য, দেড় বছর বাদে প্রত্যাবর্তন রাহানের, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় স্কোয়াডে কারা ?

Ajinkya Rahane In Indian Team : ২০২২ সালে জানুয়ারিতে শেষবার ভারতের হয়ে কোনও টেস্ট খেলতে নেমেছিলেন আজিঙ্কা রাহানে।

মুম্বই : বড় মঞ্চে মেগা ডুয়েলের জন্য ফের একবার দুরন্তভাবে দলে ফিরলেন তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC World Test Championship 2023 Final) জন্য ভারতীয় স্কোয়াডে ফিরলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। মাঝে প্রায় দেড় বছর ভারতীয় দলের বাইরে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ২০২২ সালে জানুয়ারিতে শেষবার ভারতের হয়ে কোনও টেস্ট খেলতে নেমেছিলেন জিঙ্ক্স।

কিন্তু ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের সর্বসেরা হওয়ার কঠিন লড়াইয়ের মঞ্চে রাহানের ওপরই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি আস্থা রাখা হয়েছে কেএল রাহুলের (KL Rahul) ওপরেও। যদিও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে স্থান হয়নি সূর্য-র। এই মুহূর্তে ফর্মের দিক থেকে খুব একটা ভাল জায়গায় নেই সূর্য। অপরদিকে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে আগুন ছোটাচ্ছেন রাহানে। প্রসঙ্গত, আইপিএলে দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনের মঞ্চে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে প্রশ্নে রাহানের উত্তর ছিল, 'মাঝে এখনও অনেকটা সময় বাকি।'

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের সঙ্গী কারা হন, সেদিকেই নজর ছিল। সেই কৌতুহল মিটল। প্রসঙ্গত আগামী ৭ থেকে ১১ জুন ওভালের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারত। মেগা ডুয়েলের জন্য ১২ জুন থাকছে রিজার্ভ ডে হিসেবেও। 

চোট-অস্ত্রোপচারের জেরে শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরাহকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাওয়া না যাওয়ায় তাঁদের জায়গায় কারা দলে ঠাঁই পান সেদিকেই ছিল বাড়তি নজর। মিডল অর্ডারে পূজারা, কোহলির সঙ্গী হিসেবে রাহানেকে জায়গা দেওয়ার পাশাপাশি দলে কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন কেএস ভারত। এদিকে, কেএল রাহুল ও শুভমন গিল (Shubman Gill), দু'জনই রয়েছেন স্কোয়াডে। স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ওপর। স্কোয়াডে রয়েছে অক্ষর প্যাটেলও (Axar Patel)।

এদিকে, মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), উমেশ যাদবের (Umesh Yadav) পাশাপাশি পেসার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন জয়দেব উনাদকাত (Jaydev Unadkat) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।

 

আরও পড়ুন- বড় জরিমানা কোহলির, বিরাট-সহ ব্যাঙ্গালোরের গোটা দলের জরিমানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget