এক্সপ্লোর

Asian Cup 2023: কলকাতায় এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে ভারত

Asian Cup 2023: ভারত রয়েছে গ্রুপ ‘ডি’-তে এবং এ ছাড়াও এই গ্রুপে রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া। ভারতের গ্রুপের খেলাগুলি হবে দেশের মাঠেই। ফলে তারা হোম অ্যাডভান্টেজ পেতে পারে।

কলকাতা: এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের খেলা আগামী জুনে। ভারত রয়েছে গ্রুপ ‘ডি’-তে এবং এ ছাড়াও এই গ্রুপে রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া। ভারতের গ্রুপের খেলাগুলি হবে দেশের মাঠেই। ফলে তারা হোম অ্যাডভান্টেজ পেতে পারে।

জুনের ৮, ১১ ও ১৪ তারিখে এই ম্যাচগুলি হওয়ার কথা কলকাতায়। তার এক বছর পরে ২০২৩-এর ১৬ জুন থেকে চিনে আগামী এএফসি এশিয়ান কাপ হওয়ার কথা। তাদের গ্রুপের অন্যান্য দলগুলির চেয়ে ফিফা ক্রমতালিকায় ভারতের অবস্থান সবচেয়ে ভাল। সাম্প্রতিক ক্রমতালিকায় ভারতের স্থান যেখানে ১০৪-এ, সে খানে হংকং রয়েছে ১৪৮-এ, আফগানিস্তান ১৫০-এ এবং কম্বোডিয়া রয়েছে ১৭৮-এ।

এ বছরের বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ভারত ও আফগানিস্তান একই গ্রুপে (‘ই’) ছিল। ভারত সেই গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। আফগানিস্তান ছিল একধাপ নীচে। গ্রুপ ‘সি’-তে হংকং ছিল চার নম্বরে এবং তার নীচে ছিল কম্বোডিয়া।

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে। ভারত টানা দ্বিতীয়বারের জন্য এই টুর্নামেন্টের মূলপর্বে যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়ে নামবে। ১৯৬৪-তে চূনী গোস্বামী, সুকুমার সমাজপতিদের ভারত এই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল।

গতবার, ২০১৯-এর এশিয়ান কাপে ভারত গ্রুপ ‘এ’-তে ছিল সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড ও বাহারিনের সঙ্গে। তাইল্যান্ডকে ৪-১-এ হারালেও বাকি দু’টি ম্যাচে জিততে পারেনি তারা। ফলে গ্রুপের একেবারে নীচে ছিল তারা। ফলে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল। এ বার ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার ইগর স্টিমাচের প্রশিক্ষণে ভারতীয় দল কতদূর এগোতে পারবে সেটাই দেখার।

এখন পর্যন্ত ২৪ দলের এই টুর্নামেন্টের মূলপর্বে আয়োজক চিন ছাড়াও যোগ্যতা অর্জন করেছে জাপান, সিরিয়া, কাতার, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইরাক, ওমান, ভিয়েতনাম ও লেবানন। এ বার ভারতের পালা।

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে ফিফা ক্রমতালিকায় ওপরে থাকা বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে আগামী মাসে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রায় এক দশক পরে ভারতীয় ফুটবল দল উয়েফার কোনও সদস্য দেশের (বেলারুশ) বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাহরিনের মানামায় এই ম্যাচগুলি হওয়ার কথা। বাহরিন ও বেলারুশ দুই দেশই ফিফা ক্রমতালিকায় ভারতের ওপরে রয়েছে। বাহরিন রয়েছে ৯১ নম্বরে ও বেলারুশ ৯৪-এ। 

                                                                                                                                                                              ----- তথ্য সংগ্রহ আইএসএ মিডিয়া

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget