এক্সপ্লোর
শেষ মুহূর্তে গোল হজম, তাইল্যান্ডের বিরুদ্ধে ১-৩ হার ভারতের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: চারদেশীয় আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা হুয়া শাহ কাপে তাইল্যান্ডের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল ভারতের অনূর্ধ্ব-১৬ দল। চিনের উই ন্যান শহরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। তাইল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল সারাক্ষণ লড়াই করেও, শেষ দিকে পরপর গোল হজম করে হেরে গেল। শেষ তিন মিনিটে দু’গোল করে তাইল্যান্ড। ভারতীয় দল আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে। একের পর এক গোলের সুযোগ নষ্ট হয়। তাইল্যান্ড অবশ্য ৪১ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায়। ৪৮ মিনিটেই অবশ্য গোল করে খেলায় সমতা ফেরান বিক্রম প্রতাপ সিংহ। কিন্তু ৮৮ ও ৯০ মিনিটে গোল করে ম্যাচ জিতে নেয় তাইল্যান্ড। শনিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।
আরও পড়ুন























