এক্সপ্লোর

India vs Afghanistan: অপ্রতিরোধ্য সুনীল, আফগানিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারাল ভারত

AFC Asian Cup qualifiers: ফের সুনীল ছেত্রীর ম্যাজিক দেখল যুবভারতী। শনিবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত।

কলকাতা: ফের সুনীল ছেত্রীর ম্যাজিক দেখল যুবভারতী। আগের ম্যাচে কম্বোডিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফোটা ভারতীয় দল শনিবার যুবভারতীতে মাঠে নেমেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত (Ind vs Afghanistan)।

ভারত ও আফগানিস্তানের শেষ ম্যাচ ১-১ ড্র হয়েছিল। তবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে হংকংয়ের কাছে ২-১ হার সমেত নিজেদের শেষ তিন ম্যাচেই হেরেছিলেন আফগানরা। তাই খাতায় কলমে এই ম্যাচে ভারতই এগিয়ে ছিল।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ছিল। ভারতের হয়ে এদিন প্রথম এগারোয় সুযোগ পাওয়া আশিক কুরুনিয়ান শুরুতেই বেশ ভাল কয়েকটি ক্রস তোলেন। তবে জমাট রক্ষণে আফগানরা বড় সুযোগ তৈরি হতে দেয়নি। ভারতের হয়ে আশিক, আকাশ মিশ্র, রোশন সিংরা একের পর এক ক্রস তুললেও, বেশিরভাগ সময়েই আফগান বক্সে তা প্রতিহত হয়েছে। 

ভারতের হয়ে কর্ণার থেকে সুনীল ছেত্রী (Sunil Chhetri) একটি লেট রান নিয়ে প্রায় ফাঁকায় বল পেয়ে যান। তবে তাঁর হেডার অল্পের জন্য গোলের ওপর দিয়ে চলে যায়। আফগানিস্তান প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ সুযোগ পেলেও গোল হয়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই একেবারে মনবীরের ক্রস থেকে সুনীল গোলের সামনে একটু জায়গা পেয়ে গিয়েছিলেন। তবে গোল হয়নি। ৬৩ মিনিটে দ্বিতীয় পোস্টে কার্যত ফাঁকা গোলে হায়দারি মাথা ছোঁয়ালেই গোল হয়ে যেত। তবে তা হয়নি। 

আফগানিস্তানের হয়ে ম্যাচের ৭৪ মিনিটে জাজাই বড় সুযোগ পান। বক্সের কোনা থেকে হওয়ায় শরীর ভাসিয়ে অসাধারণ শট নেন তিনি। তবে কার্যত গোটা ম্যাচ কিছু না করতে হলেও, সঠিক সময়ে দারুণ রিফ্লেক্স দেখিয়ে এক অসাধারণ সেভ করেন ভারতীয় গোলকিপার গুরপ্রীত।

আশিককে ফাউল করায় দারুণ এক জায়গায় ফ্রি-কিক পায় ভারত। ৮৬ মিনিটে এক বিশ্বমানের বাঁক খাওয়ানো ফ্রি-কিকে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। তবে মাত্র দুই মিনিট থাকে সেই লিড। ৮৮ মিনিটে কর্ণার থেকে ভারতের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে প্রথম পোস্টে দুর্ধর্ষ এক হেডারে আফগানদের হয়ে সমতা ফেরান হায়দার আমিরি। ম্যাচ যখন ড্র হবে ভেবে ভারতীয় দলকে হতাশ দেখাচ্ছিল, ঠিক তখনই সুনীলের জায়গায় মাঠে নামা সাহাল আব্দুল সামাদ ঠান্ডা মাথায় অসাধারণ এক ফিনিশে ভারতকে আবারও এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোল আর শোধ দিতে পারেনি আফগানিস্তান।

ভারতের পরের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে ১৪ জুন।

আরও পড়ুন: সেমিফাইনালেও নেই শামি, বিপক্ষ কোচের মগজাস্ত্রই কাঁটা বাংলার

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget