এক্সপ্লোর

India vs Australia, 2nd ODI Predictions: সিরিজ বাঁচানোর লড়াই কোহলিদের, কাল কি চাহালের পরিবর্তে কুলদীপ!

প্রথম ম্যাচ ৬৬ রানে হেরে যাওয়ার পর আগামীকাল, রবিবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে বিরাট কোহলিদের। দ্বিতীয় ম্যাচে কেমন হবে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।

সিডনি: প্রথম ম্যাচ ৬৬ রানে হেরে যাওয়ার পর আগামীকাল, রবিবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে বিরাট কোহলিদের। দ্বিতীয় ম্যাচে কেমন হবে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছিল ভারত। তবে সেই সিরিজে খেলেননি অস্ট্রেলীয় ব্যাটিংয়ের প্রধান দুই স্তম্ভ – ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এই সিরিজে তাঁরা খেলছেন। আর শুক্রবার প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন স্মিথ। অন্যদিকে, অজি বোলিংয়ের সেরা তিন অস্ত্র – মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স ২০১৯ সালের সিরিজ খেলেননি। তাই এবারের অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী। ভারতীয় দলও আগেরবারের চেয়ে অনেকটাই আলাদা। রোহিত শর্মা নেই। ভুবনেশ্বর কুমার নেই। দুজনই আগেরবার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পাশাপাশি বিরাট কোহলিকে সমস্যায় ফেলছে হার্দিক পাণ্ড্যর বল করতে না পারা। পিঠের অস্ত্রোপচারের পর এখনও বোলিং শুরু করেননি হার্দিক। পেসার-অলরাউন্ডারের অভাব ভোগাচ্ছে ভারতীয় শিবিরকে। আগের ম্যাচে পেশিতে চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। তাঁর পরিবর্তে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন সন অ্যাবট ও ক্যামেরন গ্রিনের মধ্যে কোনও একজন। ভারতীয় দলে বড় বদলের সম্ভাবনা নেই। তবে যুজবেন্দ্র চাহালের জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। প্রথম ম্যাচে মার খেয়ে যাওয়া নবদীপ সাইনির পরিবর্তে টি নটরাজনকে খেলানোর দাবিও তুলছেন কেউ কেউ। তবে চাহাল ও নবদীপ, দুজনই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহলির নেতৃত্বে খেলেন এবং অধিনায়কের বেশ আস্থাভাজনও। তাই তাঁদের ওপর ভরসা রাখতে পারেন বিরাট। সম্ভাব্য একাদশ ভারত শিখর ধবন ময়ঙ্ক অগ্রবাল বিরাট কোহলি (অধিনায়ক) শ্রেয়স আইয়ার কে এল রাহুল হার্দিক পাণ্ড্য রবীন্দ্র জাডেজা নবদীপ সাইনি যশপ্রীত বুমরা মহম্মদ শামি যুজবেন্দ্র চাহাল অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ মার্নাশ লাবুশানে অ্যালেক্স ক্যারি গ্লেন ম্যাক্সওয়েল অ্যাডাম জাম্পা ক্যামেরন গ্রিন/সন অ্যাবট মিচেল স্টার্ক প্যাট কামিন্স জশ হ্যাজলউড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget