এক্সপ্লোর

India vs Australia, Adelaide Test: অশ্বিনকে হাল্কাভাবে নিয়ে ভুল করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা, বলছেন পন্টিং

Ravichandran Ashwin claimed 4 wickets on day of Adelaide Test. | অশ্বিন বলেছেন, তিনি নাথান লিয়নের সঙ্গে নিজের তুলনা করতে চান না।

অ্যাডিলেড: ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের অন্যতম নায়ক রবিচন্দ্রন অশ্বিন। এদিন চার উইকেট নেন ভারতের এই অভিজ্ঞ অফস্পিনার। তাঁকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মনোভাবকেও দায়ী করছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে, অশ্বিনকে হাল্কাভাবে নেন টিম পেইনের সতীর্থরা। তাঁরা অশ্বিনের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ছিলেন। এরই খেসারত দিতে হয়েছে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘অশ্বিনের বিরুদ্ধে ব্যাটসম্যানদের রীতিমতো আক্রমণাত্মক দেখিয়েছে। আমার মনে হয় ওরা অশ্বিনের দক্ষতাকে খাটো করে দেখেছিল। ওরা অশ্বিনের বলে রান করতে চাইছিল। কিন্তু সেই কৌশল কাজে লাগেনি।’ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৭-তম ওভারে অশ্বিনকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই স্টিভ স্মিথকে (১) ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন অশ্বিন। এরপর বাড়তি বাউন্স ও লেংথকে কাজে লাগিয়ে ট্রেভিস হেড (৭), ক্যামেরন গ্রিন (১১) ও নাথান লিয়নকে (১০) ফিরিয়ে দেন অশ্বিন। এদিনের পারফরম্যান্সের পর ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন, তিনি লিয়নের সঙ্গে নিজের তুলনা করতে চান না। কারণ, তাঁদের বোলিংয়ের ধরন আলাদা। তাঁরা নিজেদের মতো করে সাফল্য পেয়েছেন। টেস্টে এখনও পর্যন্ত ৩৯১ উইকেট নিয়েছেন লিয়ন। অশ্বিনের সংগ্রহ ৩৬৯টি উইকেট। ভারতের এই অফস্পিনার বলেছেন, ‘সব স্পিনারেরই বোলিংয়ের ধরন আলাদা। কখনও কখনও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই টেস্টেও সেটা হয়েছে। নাথান আর আমি সম্পূর্ণ আলাদাভাবে বোলিং করি। আমরা আলাদা ধরনের বোলার। আমাদের সাফল্য পাওয়ার ধরনও আলাদা। আমি কোনও নির্দিষ্ট পন্থা আঁকড়ে ধরে থাকতে চাই না। বিভিন্ন পন্থা অবলম্বন করে ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তোলাই আমার লক্ষ্য।’ অশ্বিন আরও বলেছেন, ‘বিদেশের মাটিতে চার বোলার নিয়ে খেললে আমার লক্ষ্য থাকে একটা দিক আটকে রেখে পেস বোলারদের সাহায্য করে যাওয়া। এরই ফাঁকে শুরুতে উইকেট তুলে নেওয়া বা পরে পিচ থেকে সাহায্য পেলে বিপক্ষের ব্যাটসম্যানদের ফেরানোর লক্ষ্যে বোলিং করি। ব্যাটসম্যানদের ক্রিজে টিকে থাকা বা রান করা কঠিন করে তোলাই আমার লক্ষ্য থাকে।’ এই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল ২৪৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর অশ্বিনদের পাল্টা লড়াইয়ে কোণঠাসা অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গিয়েছেন স্মিথরা। দ্বিতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর এক উইকেট হারিয়ে ৯। ভারত এখন ৬২ রানে এগিয়ে।

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget