এক্সপ্লোর

India vs Australia, SCG Test: দেখুন: ভিডিওতে জলপানের বিরতিতে পন্থের ব্যাটিং গার্ড মার্ক জুতো দিয়ে ঘষতে দেখা গেল স্মিথকে, ক্ষুব্ধ সমর্থকরা

India vs Australia, 3rd Test: এরইমধ্যে পঞ্চমদিনে দ্বিতীয় সেশনে জলপানের বিরতির সময় মাঠের একটি ঘটনার ভিডিও ঘিরে জোর শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সিডনি: সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি। তারমধ্যেই ভারতীয় ব্যাটসম্যানদের চোয়ালচাপা লড়াই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিল ভারত। চার ম্যাচের সিরিজের ফলাফল তৃতীয় ম্যাচের শেষে ১-১। ভারত ও অস্ট্রেলিয়ার চলতি সিরিজের নির্ণায়ক হতে চলেছে ব্রিসবেন টেস্ট। সিডনি টেস্টের পঞ্চম দিনে অজি শিবিরে লড়াইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সঙ্গে একদিকের পিচ আঁকড়ে থাকা চেতেশ্বর পূজারা। এরইমধ্যে পঞ্চমদিনে দ্বিতীয় সেশনে জলপানের বিরতির সময় মাঠের একটি ঘটনার ভিডিও ঘিরে জোর শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পন্থের ব্যাটিং গার্ড মার্ক পা দিয়ে ঘষতে দেখা যায়। ভারতীয় সমর্থকরা এই ঘটনায় স্মিথের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন।
প্রথম সেশনেই অধিনায়ক আজিঙ্কা রাহানে আউট হয়ে যাওয়ার পর পন্থকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের প্রতি সুবিচার করে পন্থ ইদানিং কালের অন্যতম সেরা পাল্টা আক্রমণাত্মক ইনিংস খেললেন। তাঁর আগ্রাসী ব্যাটিং অজি বোলার ও ফিল্ডারদের ব্যাকফুটে ঠেলে দেয়। স্মিথের ওই ভিডিও সেশনের মাঝামাঝি পর্বের, যখন খেলোয়াড়রা জলপানের বিরতি নিয়েছিলেন। স্ট্যাম্প ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। ভিডিওতে স্মিথকে ব্যাটিং ক্রিজে এসে বাঁহাতি শ্যাডো ব্যাটিং করতে দেখা যায়। এরপর যা ঘটল, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শোরগোল বাঁধে। স্ট্যাম্প ক্যামেরায় স্মিথকে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাটিং গার্ড মার্ক   জুতো দিয়ে কার্যত ঘষে দিতে দেখা গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
চতুর্থ উইকেটে পন্থ ও পূজারার ১৪৮ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার পক্ষে উদ্বেগের কারণ হয়ে ওঠে। সতর্কতার সঙ্গে ইনিংস শুরুর পর অস্ট্রেলিয়া বোলারদের, বিশেষ করে, নাথন লায়নের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাঁর এই আগ্রাসী স্ট্রোক প্লে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে। ভারতীয় ইনিংসের ৮০ তম ওভারে লায়নই অবশ্য ফেরান পন্থকে। সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ৯৭ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। পন্থের পর পূজারাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি ২০৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারীর দৃঢ়তায় ভারত ম্যাচ ড্র করে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ৪০৭ রানের। চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৯৮। পঞ্চম দিন শুরুতেই রাহানের উইকেট হারায় ভারত। সেই জায়গা থেকে শেষপর্যন্ত ভারত করে ৫ উইকেটে ৩৩৪। বিহারী ১৬১ বলে ২৩ ও অশ্বিন ১২৮ বলে ৩৯ রানে অপরাজিত থেকে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget