এক্সপ্লোর

Ind Vs Eng News: দক্ষিণ আফ্রিকাকে ভ্যাকসিন দেওয়ায় ভারতের প্রশংসা পিটারসেনের, পাল্টা ট্যুইট মোদির

Kevin Pietersen: ট্যুইটে পিটারসেন লেখেন, ‘ভারতের উদারতা ও মহত্ত্ব প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার প্রিয় দেশ।’

মুম্বই: ভারতের পক্ষ থেকে আগেই বাংলাদেশ, ব্রাজিল সহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন পাঠানো হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকাতেও ভ্যাকসিন পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্যুইট করে জানান, ভারতে তৈরি ভ্যাকসিন জোহানেসবার্গে পৌঁছে গিয়েছে। ভ্যাকসিন দিয়ে বিভিন্ন দেশকে সাহায্য করার জন্য ট্যুইট করে ভারতের প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তাঁকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জয়শঙ্করের ট্যুইটের জবাবে পিটারসেন লেখেন, ‘ভারতের উদারতা ও মহত্ত্ব প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার প্রিয় দেশ।’ এই ট্যুইটের জবাবে মোদি লেখেন, ‘ভারতের প্রতি আপনার অনুরাগ দেখে আনন্দ পেলাম। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বই আমাদের পরিবার। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার জন্য আমাদের ভূমিকা পালন করতে চাই।’ অপর একটি ট্যুইটে পিটারসেন লেখেন, ‘আমার গোটা কেরিয়ারে ভারত আমাকে অনেককিছু শিখিয়েছে এবং অনেককিছু দিয়েছে। অন্য যে কোনও দেশের তুলনায় ভারতেই সবচেয়ে বেশি ভালবাসা, আতিথেয়তা, আবেগ ও প্রাণশক্তি দেখেছি। ভারত যেভাবে এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন পৌঁছে দিয়েছে, তাতে সারা বিশ্ব ভারতের যত্নের পরিচয় পেয়েছে।’ ভারতের পক্ষ থেকে ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে বাংলাদেশ, নেপাল, ভুটান, মলদ্বীপ, মায়ানমার, সেশেলস, আলজেরিয়া, মরিশাসেও করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাও ভারতে তৈরি ভ্যাকসিন পেল। ইংল্যান্ডের হয়ে খেললেও, দক্ষিণ আফ্রিকাতে জন্ম পিটারসেনের। সেদেশে ভারত ভ্যাকসিন পাঠানোয় স্বভাবতই আবেগতাড়িত হয়ে পড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। কিছুদিন আগে হিন্দিতে ট্যুইট করে ভারতীয় ক্রিকেটারদের সতর্ক করে দেন পিটারসেন। তিনি লেখেন, ‘ভারত-এই ঐতিহাসিক জয়ের আনন্দ উদযাপন করো। কারণ, সব ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও এই জয় এসেছে। কিন্তু আসল প্রতিপক্ষ কয়েক সপ্তাহ পরেই আসছে। ঘরের মাটিতে যাদের হারাতে হবে। তাই সতর্ক থাকো। আগামী ২ সপ্তাহ ধরে খুব বেশি আনন্দ উদযাপন কোরো না।’ ভারত-ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। প্রথমে দু’দল চারটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম দু’টি ম্যাচ হবে চেন্নাইয়ে এবং তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ হবে আমদাবাদে। এরপর দু’দল পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। শেষে তিনটি একদিনের ম্যাচ খেলবে দু’দল। প্রথম দল হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। ৭১.৭ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারতীয় দল। ৬৮ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে ভারত-ইংল্যান্ড সিরিজের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ঘরের মাঠে এই সিরিজ ২-০ বা ৩-১ ফলে জিততেই হবে বিরাট কোহলিদের। অন্যদিকে, ইংল্যান্ডেরও ফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে। সেক্ষেত্রে জো রুটদের ৩-০, ৪-০ বা ৩-১ ব্যবধানে জিততে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: 'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
Argentina vs England: পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
Argentina vs England: কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
CAB News: যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget