এক্সপ্লোর

IND vs ENG: বিরাটের পরিবর্ত হিসেবে ভারতীয় টেস্ট দলে কি জায়গা করে নিতে পারবেন রিঙ্কু?

IND vs ENG Test: উঠে আসছে রজত পাতিদার, সরফরাজ খানদের সঙ্গে অভিজ্ঞ চেতেশ্বর পূজারার নামও। তবে আরও একটা নাম কিন্তু ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত। রিঙ্কু সিংহ।

হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আগামী বৃহস্পতিবার থেকে শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তবে সিরিজ শুরু আগেই ভারতীয় দল বড় ধাক্কা খেয়েছে। দলের স্টার ব্যাটার বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে বিরাটের পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হয়নি। উঠে আসছে রজত পাতিদার, সরফরাজ খানদের সঙ্গে অভিজ্ঞ চেতেশ্বর পূজারার নামও। তবে আরও একটা নাম কিন্তু ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত। রিঙ্কু সিংহ। কুড়ির ফর্ম্যাটে সু্যোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের জায়গা জাতীয় দলে প্রায় পাকা করেই ফেলেছেন এই বাঁহাতি। এবার কি টেস্টেও সুযোগ মিলতে পারে রিঙ্কুর?

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া রিঙ্কু সিংহের হয়ে সওয়াল করেছেন। টেস্ট ফর্ম্যাটের জন্য এখনও পর্যন্ত পরীক্ষত নন রিঙ্কু। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন রিঙ্কু। এক ভিডিও বার্তায় আকাশ বলেন, "রিঙ্কু কেমন বিকল্প হতে পারে? ও কিন্তু শুধু সাদা বলের ফর্ম্যাটের প্লেয়ার না। ওর প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান দেখলেই তা বোঝা যাবে। দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে ছিল ও।" 

উল্লেখ্য, এখনও পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে মোট ৩১০৯ রান করেছেন রিঙ্কু৷ গড় ঈর্ষণীয় ৫৭.৫৭। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে রোহিতের সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়ে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। 

এদিকে, বিরাট বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন না, তা জানায়নি বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়। যদিও তাতে কৌতূহল থামছে না। তাহলে কি অনুষ্কা শর্মার সন্তানসম্ভবা হওয়ার খবর সঠিক? সন্তান জন্মের সময় অনুষ্কার পাশে থাকবেন বলেই কি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি?

ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, কোহলি বোর্ডের কাছে প্রথম দুই টেস্টে ছুটি চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কোহলি। সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।' 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget