এক্সপ্লোর

Jasprit Bumrah: ইংরেজদের উদ্বেগ বাড়িয়ে শেষ টেস্টে ফেরার পথে বুম বুম বুমরা

India vs England: এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। রাঁচিতে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত।

ধর্মশালা: সিরিজের প্রথম তিন টেস্টে খেলেছিলেন তিনি। বল হাতে ইংরেজ শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন। তাঁকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা (India vs England Test Series)। ৩ টেস্টে ১৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন। তবে রাঁচিতে চতুর্থ টেস্টে খেলানো হয়নি তাঁকে। বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা ক্রিকেট খেলার ক্লান্তি থেকে রক্ষা করতে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) সপ্তাহ খানেকের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে ফিরতে চলেছেন বুম বুম বুমরা। ৭ মার্চ থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ। সব কিছু ঠিকঠাক চললে সেই ম্যাচে বুমরাকে দেখা যাবে ভারতের প্রথম একাদশে। যদিও ধর্মশালা টেস্টেও কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা। 

এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। রাঁচিতে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ধর্মশালায় বুমরাকে ফেরানো হতে পারে বলে খবর।

 

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটারেরা যে যাঁর বাড়িতে ফিরে গিয়েছেন। লম্বা সিরিজের মাঝে ক্রিকেটারদের দিন দুয়েকের ছুটি দেওয়া হয়েছে। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রত্যেকে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। ভারতীয় শিবির সূত্রে খবর, ২ মার্চ ফের সমস্ত ক্রিকেটারদের চণ্ডীগড়ে পৌঁছতে বলা হয়েছে। সেখান থেকেই ৩ মার্চ ধর্মশালায় উড়ে যাবে ভারতীয় দল। একই বিমানে ইংল্যান্ডের ক্রিকেটারোও ধর্মশালায় পৌঁছবেন। সেই কারণে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২ মার্চ চণ্ডীগড়ে পৌঁছে যাওয়ার কথা বুমরারও। 

রাঁচিতে ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বুমরা। এক্স হ্যান্ডলে লিখেছিলেন, 'দুর্দান্ত ক্রিকেট। অসাধারণ জয়। গোটা দলকে এবং সাপোর্ট স্টাফেদের অভিনন্দন।'                             

আরও পড়ুন: ভোগাচ্ছে পুরনো চোট, চিকিৎসা করাতে লন্ডনে রাহুল? কবে ফিরবেন মাঠে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget