এক্সপ্লোর

Ashwin: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী

India vs England: রাজকোট টেস্টের মাঝপথেই অশ্বিনকে বাড়ি ফিরতে হয়েছিল তাঁর মায়ের অসুস্থতার কারণে। অশ্বিনকে ফোনে জানানো হয়েছিল এবং তিনি খুব ভেঙে পড়েছিলেন।

চেন্নাই: রাজকোট টেস্টের (Ind vs Eng Test Series) মাঝপথেই বাড়ি ফিরতে হয়েছিল আর অশ্বিনকে (Ravichandran Ashwin)। তা নিয়ে জল্পনাও কম হয়নি। ভারতীয় শিবির (Indian Cricket Team) থেকে শুধু জানানো হয়েছিল যে, জরুরি পরিস্থিতিতে বাড়ি ফিরতে হয়েছে অশ্বিনকে। কিন্তু তারকা অফস্পিনারের কী হয়েছিল? কেনই বা টেস্ট ম্যাচ চলাকালীন বাড়ি ফিরতে হয়েছিল তামিলনাড়ুর অফস্পিনারকে?

এ ব্যাপারে মুখ খুললেন প্রীতি অশ্বিন (Prithi Ashwin)। অফস্পিনারের স্ত্রী জানিয়েছেন, কেন টেস্ট ম্যাচ চলাকালীন বাড়ি ফিরতে হয়েছিল অশ্বিনকে। প্রীতি বলেছেন, 'রাজকোট টেস্ট ম্যাচে বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফেরার পাঁচ মিনিটের মধ্যে ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছিল অশ্বিন। এবং তারপরই আমরা সকলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এত শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা এসেছিল, সেগুলোর জবাব দিচ্ছিলাম।'

প্রীতি এরপর বলেছেন, 'ঠিক সেই সময়ই মায়ের আর্তনাদ শুনতে পাই। তিনি পড়ে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যে আমাদের হাসপাতালে যেতে হয়েছিল। সেই সময় ভেবেছিলাম অশ্বিনকে বলব না কারণ চেন্নাই ও রাজকোটের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। আমি তখন চেতেশ্বর পূজারা ও ওর পরিবারকে ফোন করি। ওরা দারুণ সাহায্য করে। আমরা একটা রাস্তা বার করার পরই অশ্বিনকে ফোন করে জানাই। কারণ, চিকিৎসকেরা স্ক্যান করানোর পর বলেছিলেন ওঁর ছেলে পাশে থাকলে ভাল হয়। ফোনে ও ভীষণ ভেঙে পড়েছিল। ২০-২৫ মিনিট সময় লেগেছিল ওর নিজেকে সামলে উঠে আমাকে ঘুরিয়ে ফোন করতে। আমি ধন্যবাদ দিতে চাই রোহিত (রোহিত শর্মা), রাহুল ভাই (রাহুল দ্রাবিড়) এবং বোর্ডের অন্যান্য সদস্যদের, যারা ও বাড়ি ফেরা না পর্যন্ত যোগাযোগ রেখে গিয়েছে। অনেক রাতে বাড়ি পৌঁছয় ও।'

চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে কীর্তি গড়েছেন অশ্বিন। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেটের শৃঙ্গে আরোহন করেছেন তিনি। রাজকোটে যেদিন তিনি পাঁচশো উইকেট পেয়েছিলেন, সেদিনই অশ্বিনের বাড়িতে ঘটে দুর্ঘটনা। বোর্ড থেকে সরাসরি কিছু জানানো না হলেও সূত্র মারফত জানা গিয়েছিল যে, মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরতে হয়েছিল অশ্বিনকে।

আরও পড়ুন: সিএসকে ক্যাম্পে যোগ দিলেন ধোনি, চেন্নাই মজল তাঁদের প্রিয় 'থালা'-কে নিয়ে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget