এক্সপ্লোর

Jasprit Bumrah: রাঁচি টেস্টে নেই বুমরা? কপাল খুলে যেতে পারে বাংলার ক্রিকেটারের

India vs England Test Series: এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরা। ৩ টেস্টে ১৩.৬৪ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। তবে তিন টেস্টে ৮০.৫ ওভার বল করেছেন বুমরা।

রাঁচি: তাঁর গতির আগুনে পুড়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের বাজ়বলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বল হাতে। সেই যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) কি রাঁচি টেস্টে দেখা যাবে না?

প্রশ্নটা উঠে পড়েছে। যা জানাজানি হওয়ার পর থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি ভারতের (India vs England Test Series) সেরা পেস অস্ত্র সিরিজ চলাকালীন চোট পেলেন?

তবে ভারতীয় শিবির সূত্রে সেরকম কোনও উদ্বেগের খবর পাওয়া যায়নি। বরং রোটেশনের জন্যই রাঁচিতে চতুর্থ টেস্টে বুমরাকে না দেখা যাওয়ার সম্ভাবনা। 

প্রথমে ঠিক হয়েছিল, রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু সেই টেস্টে খেলানো হয় আমদাবাদের ডানহাতি পেসারকে। তবে এখন যা খবর, তাতে রাঁচিতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হবে বুমরাকে। ধর্মশালায় পঞ্চম টেস্টে কি খেলবেন বুমরা? ভারতীয় দল সূত্রে খবর, চতুর্থ টেস্টের ফলাফলের ওপর তা নির্ভর করছে। যদি রাঁচিতে ভারত জিতে যায় এবং সিরিজ জয় নিশ্চিত করে ফেলে, তাহলে পঞ্চম টেস্টেও বিশ্রামে রাখা হবে বুমরাকে। তবে যদি রাঁচিতে ইংল্যান্ড জিতে সিরিজে সমতা ফেরায়, তাহলে পঞ্চম টেস্টে খেলানো হতে পারে বুমরাকে।

রাঁচিতে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু ২৩ ফেব্রুয়ারি শুক্রবার। ২০ ফেব্রুয়ারি রাজকোট থেকে রাঁচি রওনা হওয়ার কথা ভারতীয় দলের। বুমরা সম্ভবত সেই দলের সঙ্গে সফর করবেন না। তিনি সম্ভবত রাজকোট থেকে সড়কপথে ৪ ঘণ্টা দূরত্বের আমদাবাদে নিজের বাড়িতে চলে যাবেন। তবে পরের টেস্টে আর কোনও ক্রিকেটার খেলবেন না, এমন খবর এখনও পর্যন্ত নেই।

জানা গিয়েছে, বুমরাকে বিশ্রাম দেওয়া ভারতীয় দলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরিকল্পনার অঙ্গ। এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরা। ৩ টেস্টে ১৩.৬৪ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। তবে তিন টেস্টে ৮০.৫ ওভার বল করেছেন বুমরা। যা ভীষণ পরিশ্রমসাধ্য।

দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে সেই কারণেই খেলানো হয়নি মহম্মদ সিরাজকে। বুমরাকে বিশ্রাম দেওয়া হলে তাঁর পরিবর্ত হিসাবে দলে কাউকে ডাকা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশাখাপত্তনমে খেলেছিলেন মুকেশ কুমার। তাঁকে রাজকোট টেস্ট চলাকালীন রঞ্জি ম্যাচ খেলার জন্য ছাড়া হয়েছিল মুকেশকে। ইডেনে বিহারের বিরুদ্ধে ম্যাচে খেলে বাংলার জার্সিতে ১০ উইকেট নিয়েছেন মুকেশ। রাঁচিতে সিরাজের সঙ্গে প্রথম একাদশে ঢোকার প্রধান দাবিদার মুকেশ কুমারই। পাশাপাশি দলে রয়েছেন বাংলার আর এক পেসার আকাশ দীপও। তিনিও দলে ঢোকার দাবিদার। সেক্ষেত্রে তাঁর টেস্ট অভিষেক হবে।

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: ভারতকে ভারতের মাটিতে হারানো সহজ নয়, হুঁশিয়ারির সুরে বলছেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget