এক্সপ্লোর

India vs New Zealand, 1st Test: রাহুলের কোচিংয়েই নতুন দায়িত্ব কাঁধে, কানপুর টেস্টের আগে কী বললেন পূজারা?

India vs New Zealand, 1st Test: আর তা কাঁধে নিতে মুখিয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অজিঙ্ক রাহানের ডেপুটি হিসেবে মাঠে নামবেন চেতেশ্বর পূজারা। 

কানপুর: নতুন দায়িত্ব। আর তা কাঁধে নিতে মুখিয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অজিঙ্ক রাহানের ডেপুটি হিসেবে মাঠে নামবেন চেতেশ্বর পূজারা। ভারতীয় দলের কোচ হিসেবে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন রাহুল দ্রাবিড়। কিন্তু এখনও পর্যন্ত রাহুলের কোচিংয়ে জাতীয় দলে খেলার সুযোগ হয়নি পূজারা। সেক্ষেত্রে এই প্রথমবার রাহুল-পূজারা জুটি একসঙ্গে কাজ করবেন জাতীয় দলের হয়ে। আর তা নিয়েই উচ্ছ্বসিত পূজারা। কানপুর টেস্টের প্রথম দিনের আগে সাংবাদিক বৈঠকে এসে পূজারা বলেন, ''রাহুল ভাইয়ের সঙ্গে আমি খেলেছি। ওঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে খুব কাছ থেকে দেখেছি। এবার ওঁর কোচিংয়ে খেলব। আমি এই ব্যাপারে ভীষণ উত্তেজিত। তাঁর উপস্থিতি দলের প্রত্যেক তরুণকে অনেক বেশি করে উদ্বুদ্ধ করবে।''

 নিল ওয়াগনারের বিরুদ্ধে কীভাবে সামলাবেন নিজেকে? পূজারা বলেন, "ওঁ টেস্টে বিশ্বমানের বোলার। ওঁর বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট গেমপ্ল্যান রয়েছে। নিল ভারতের মাটিতে কেমন বল করে, তা আমরা জানি। তাই সেই মতোই আমরা ছক কষব। আশা করি ওঁর বিরুদ্ধে সফলও হব।'' দীর্ঘদিন ধরেই পূজারার ব্যাটে সেঞ্চুরি নেই। তবে তা নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি। পূজারা বলেন, ''এমন অনেক ইনিংস আছে, যেখানে আমি সত্তর-আশি রানের ইনিংসও খেলেছি। কিন্তু সেঞ্চুরি হয়ত করতে পারিনি। কিন্তু তা নিয়ে আমি বেশ ভাবছি না। নিজের ব্যাটিং, রানের থেকে দল আগে। দল জয় পেলেই আমি খুশি।''

কে এল রাহুল চোট পেয়ে ছিটকে গিয়েছেন। রোহিত শর্মা সিরিজে নেই। আবার শুভমন গিলের অফফর্ম। তবে পূজারা আভাস দিয়ে দিলেন যে প্রথম টেস্টে ওপেনিংয়ে ময়ঙ্ক-গিল জুটিকেই হয়ত দেখা যাবে কানপুরে। পূজারা বলেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ফর্মে ছিল গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওর সিরিজটা খুব একটা ভাল যায়নি। ওঁ কোন পজিশনে ব্যাট করবে আসন্ন সিরিজে তা এখনই আমরা না বলতে পারলেও একাদশে ভাবনায় গিল রয়েছে।''

আরও পড়ুন: জীবে প্রেম...কোহলির নতুন রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget