এক্সপ্লোর

India vs New Zealand: তাল কাটল বৃষ্টি, হল না টস, প্রস্তুতি ম্যাচে মাঠেই নামতে পারলেন না রোহিতরা

India vs New Zealand Warm Up Match: সেই ম্যাচে ৬ রানে জয় হাসিল করে নিয়েছিল রোহিত বাহিনী। সেই ম্যাচে কে এল রাহুল, সূর্যকুমার যাদব শতরান হাঁকিয়েছিলেন।

ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে এটাই ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক বলও মাঠে গড়াল না। বৃষ্টির জন্য টসটুকুও করা সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে ৬ রানে জয় হাসিল করে নিয়েছিল রোহিত বাহিনী। সেই ম্যাচে কে এল রাহুল, সূর্যকুমার যাদব শতরান হাঁকিয়েছিলেন। শেষে বল করতে এসে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ শামি। 

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানে শেষ হয়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শামি মাত্র এক ওভার বল করেন। ৬ বলেই তিনি তুলে নেন তিন উইকেট। তাঁর শিকার জশ ইংলিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। সেই ওভারে একটি রান আউটও হয়। সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওঠে মাত্র ৪ রান।

মাঠের বাইরে  ভারত-পাক যুদ্ধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরস্পর মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু তার আগে আরও একবার দ্বন্দ্ব লেগে গেল ২ দেশের ক্রিকেট বোর্ডের। মুম্বইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দেন যে আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এমনকী তিনি এমনও বলেন যে পাকিস্তানে নয়, এশিয়া কাপ আয়োজিত করা হবে। আর এরপপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। তাদের তরফে বলা হয়েছে যে যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে টিম ইন্ডিয়া, তবে তারাও ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমনকী এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যপদও ছাড়তে রাজি তারা।

কী বলছেন জয় শাহ?

এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ''এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কথাটা বলছি। আগামী বছর নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ হবে। আমাদের পাকিস্তান যাওয়ার উপায় নেই। আবার পাকিস্তানেরও ভারতে আসার উপায় নেই। তাই নিরপেক্ষ কেন্দ্রে যে ভাবে এশিয়া কাপ হয়েছে আগে, সে ভাবেই হবে।''

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget