এক্সপ্লোর

‘এমন একজনকে পাওয়া গেল, যিনি নিজেই নিজেকে আউট করতে পারেন’, বিরাটের আউট নিয়ে খোঁচা ব্রিটিশ সাংবাদিকের

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, অনেক সময়ই ব্যাটের হ্যান্ডেল আলগা হয়ে গেলে শট খেলার সময় এজ হওয়ার মতো আওয়াজ হয়। বিরাটের ক্ষেত্রেও সম্ভবত তেমনই কিছু ঘটেছে।

ম্যাঞ্চেস্টার: অস্ট্রেলিয়া ম্যাচের মতো পাকিস্তান ম্যাচেও ফের একবার বিস্ফোরক ব্যাটিং করল ভারত। শিখরের চোট পাওয়ার পর ওপেনিং নিয়ে যে বিষয়টি ভারতীয় শিবিরকে সবথেকে বেশি ভাবিয়ে তুলেছিল, সেই প্ল্যান বি আপাতত সফল। ওপেনার হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ অর্ধশতরান করলেন লোকেশ রাহুল (৫৭)। শতরান পেলেন রোহিত শর্মা (১৪০)। মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, ইমাদ ওয়াসিমদের বিরুদ্ধে ৬৫ বলে ৭০ রানের ইনিংস খেলে গেলেন অধিনায়ক বিরাট।

তবে এই স্কোরটা আরও এগোতেই পারত যদি না বিরাট নিজে ভুল সিদ্ধান্ত নিতেন। ৪৭তম ওভারে আমিরের বাউন্সারে কট বিহাইন্ড দ্য উইকেট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ভারত অধিনায়ক। আম্পায়ারের আঙুল তোলার আগেই মাঠ ছেড়েছেন নিজেই। তবে পরের ওভারে আল্ট্রা এজে বিরাটের ক্যাচ আউট দেখাতেই শুরু হয়ে গেল চর্চা। ব্যাটে বলে কোনও সম্পর্কই হয়নি! অথচ, এজ হয়েছে ভেবে ২২ গজ ছেড়ে বেরিয়ে গেলেন রান মেশিন।

ভারতীয় ইনিংস শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার বিষয় হয়ে উঠেছে কোহলির এই আউট। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মর্গ্যান তো রীতিমতো ভারত অধিনায়ককে খোঁচা দিয়ে ট্যুইট করেছেন, “এমন একজনকে পাওয়া গেল, যিনি নিজেই নিজেকে আউট করতে পারেন।” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ক্রিকেট সম্প্রচারক স্নেহাল প্রধানেরও বক্তব্য একই। ‘আউট ছিলে না’, বিরাটকে ট্যাগ করে ট্যুইট করেছেন বলি অভিনেতা অর্জুন রামপাল।

বিরাটের এই আউট নিয়ে চর্চা হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের কমেন্ট্রি বক্সেও। ধারাভাষ্যকার তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, অনেক সময়ই ব্যাটের হ্যান্ডেল আলগা হয়ে গেলে শট খেলার সময় এজ হওয়ার মতো আওয়াজ হয়। বিরাটের ক্ষেত্রেও সম্ভবত তেমনই কিছু ঘটেছে। পরে দেখা গেল সাজঘরে গিয়েও বিরাট তাঁর ব্যাট নিয়ে বারবারে নাড়াচাড়া করছেন। এভাবে আউট হয়ে বিরক্ত দেখাচ্ছিল তাঁকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget