এক্সপ্লোর

IND vs WI: চন্দ্রপলকে ফেরালেন জাডেজা, দিনের শেষে ৮৬/১ রান বোর্ডে তুলল ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI, 2nd Test: ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৩৮ রানে অল আউট হয়ে যায়। বিরাট কোহলি দুরন্ত শতরান হাঁকান। যদিও তাঁকে রান আউট হয়ে ফিরতে হয়।

পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা লড়াই দেখতে পাওয়া গেল ক্যারিবিয়ান শিবিরের থেকে। প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮৬/১। একমাত্র ফিরে গিয়েছেন ওপেনার ট্যাগেনারিন চন্দ্রপল। তবে ক্রিজে আছেন দলের অধিনায়ক ও দ্বিতীয় ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্রিক ম্যাকেঞ্জি। 

ভারতীয় দল প্রথম ইনিংসে ৪২৮ রানে অল আউট হয়ে যায়। বিরাট কোহলি ১২১ রানের ইনিংস খেলেন ১১টি বাউন্ডারির সাহায্যে। রবীন্দ্র জাডেজা দুরন্ত ৬১ রানের ইনিংস খেলেন ৫টি বাউন্ডারির সাহায্যে। ঈশান কিষাণ ২৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে রবিচন্দ্রন অশ্বিনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অশ্বিন আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেন। তিনি নিজের কেরিয়ারের ১৪তম অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেন। তবে শেষমেশ কিমার রোচের বলে বড় শট মারতে গিয়েই ৫৬ রানে আউট হন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে ক্রেইগ ব্রেথওয়েট ও ট্যাগেনারিন চন্দ্রপল মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নতুন বলে ভারতী পেস অ্যাটাক অবশ্য সাফল্য পায়নি গতকাল। জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ দুজনকেই সাবলীলভাবেই সামলে নিয়েছিলেন উইন্ডিজ ওপেনাররা। এই ম্যাচেই অভিষেক হওয়া মুকেশ কুমার গতকাল মাত্র ৪ ওভার বল করে ১০ রান খরচ করলেও কোনও সাফল্য পাননি। অবশেষে রবীন্দ্র জাডেজা এসে ওপেনিং জুটি ভাঙেন। ট্যাগেনারিন চন্দ্রপল ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে ফেরেন। জাডেজার বলে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ম্যাকেঞ্জি ১৪ রানে ও ব্রেথওয়েট ৩৭ রানে অপরাজিত থাকেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

এর আগে প্রথম দিনে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ভারতের হয়ে শুরুটা দারুণভাবে করেন। দুই ওপেনার ১৩৯ রান যোগ করেন। রোহিত ও যশস্বী উভয়েই অর্ধশতরান করেন। রোহিত ৮০ রান করেন, যশস্বী ৬১ রানে সাজঘরে ফেরেন। তবে দুর্দান্ত শুরুর পর ভারতীয় দল পরপর চার উইকেট হারিয়ে খানিকটা বিপাকেই পড়ে গিয়েছিল। শুভমন গিল (১০) ও অজিঙ্ক রাহানে (৮) অল্প রানেই সাজঘরে ফেরেন। সেখান থেকে কোহলি ও জাডেজার ১৫৯ রানের পার্টনারশিপই ভারতকে বড় রান তুলতে সাহায্য করে।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget