এক্সপ্লোর

Ind Women Australia Tour: ইতিহাস গড়তে চলেছেন ঝুলন-মিতালিরা

টেস্ট ক্রিকেটের নবতম সংস্করণ, নৈশালোকে গোলাপি বলে খেলার সুযোগ এসে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে।

মুম্বই: ইতিহাস গড়ার সুযোগ ঝুলন গোস্বামী, মিতালি রাজদের। টেস্ট ক্রিকেটের নবতম সংস্করণ, নৈশালোকে গোলাপি বলে খেলার সুযোগ এসে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে। ভারতের মহিলা ক্রিকেটেও গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচের গ্রহে ঢুকে পড়তে চলেছে। সব কিছু ঠিকঠাক চললে এই বছরের শেষেই হয়তো অস্ট্রেলিয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম বার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে। 

চার বছর আগে, ২০১৭ সালের নভেম্বর মাসে সিডনিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি দিন-রাতের টেস্ট ম্য়াচ হয়েছিল। ম্যাচটি ড্র হয়ে গিয়েছিল। সে ক্ষেত্রে মিতালি রাজরা দ্বিতীয় দিন-রাতের টেস্ট খেলতে নামতে চলেছেন। এবং এটাই হতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ। 

২০ মে, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ট্যুইট করে এই খবর জানিয়েছেন। জয় শাহ ট্যুইটারে লিখেছেন, ‘মহিলা ক্রিকেটের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে, সেটাকে সামনে রেখেই আমি ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করতে চলেছি যে, আমাদের মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে চলেছে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায়’। ২০১৫ সালের নভেম্বরে বিশ্ব ক্রিকেটে প্রথম বার গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল অস্ট্রেলিয়াতেই। অ্যাডিলেডে ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। সেই টেস্ট অস্ট্রেলিয়া জিতে ইতিহাস তৈরি করে। বিরাট কোহলির ভারত ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলে। সেই ম্যাচটি ভারত একপেশেভাবে জিতেছিল।

অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা লাভ করতে চলেছেন ঝুলন-মিতালিরা। ইতিহাস লিখতে চলেছেন তাঁরা। প্রস্তাবিত ম্যাচের সূচি এখনও ঠিক হয়নি। ভারতের মহিলা ক্রিকেট দল ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটাই টেস্ট ম্যাচ খেলেছে। গোলাপি বলে ফের একবার টেস্ট ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছেন মিতালি, ঝুলন, স্মৃতি মান্ধানারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget