এক্সপ্লোর

INDW vs ENGW: সিরিজ হেরে ব্যাটারদের দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত

Harmanpreet On Richa: ব্যাট হাতে আট নম্বরে নেমে রিচা ঘোষ ২২ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে তা সত্ত্বেও সাত উইকেটে ম্যাচ হারতে হয় ভারতকে।

ব্রিস্টল: গত ম্যাচে স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) সিরিজে সমতায় ফিরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০ বল বাকি থাকতেই সাত উইকেটে হারতে হল ভারতীয় দলকে। এদিন ব্য়াট হাতে ভারতীয় দলের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। 

ব্যাটারদের দুষলেন হরমনপ্রীত

ম্যাচ হেরে দলের ব্যাটারদের দিকেই প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তিনি ব্যাটারদের সমালোচনা করে বলেন, 'আমরা আজ ২০ রান মতো কম করেছিলাম। তবে আমাদের বোলারদের বাহবা দিতেই হবে। ওদের জন্যই তো আমরা এত অল্প রান করার পরেও ম্যাচে লড়াইটা করতে পারি। আমরা যেভাবে ব্যাট করতে চাই, আজকে একেবারেই তেমনভাবে খেলতে পারিনি। আমাদের ব্যাটে আরও বেশি করে পার্টনারশিপ তৈরি করতে হবে। পার্টনারশিপ গড়তে পারলে তবেই তো আমার ম্যাচে লড়াই করার জন্য প্রয়োজনীয় রসদ ও উৎসাহ পাব।'

তবে দল ম্যাচ ও সিরিজ হারলেও, রাধা যাদবের বোলিং এবং রিচা ঘোষের (Richa Ghosh) ব্যাটিংয়ের বিশেষভাবে প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক। রাধা বল হাতে চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে একটি উইকেট নেন। ব্যাট হাতে আট নম্বরে নেমে রিচা ঘোষ ২২ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই দুই তারকার প্রশংসা করে হরমনপ্রীত বলেন, 'ও (রাধা) সবসময় দলের জন্য নিজের ২০০ শতাংশ দেয়। ওর মতো ব্যক্তিত্বের একজন দলে থাকায় দলের পরিবেশটাও বেশ ভালই থাকে। আর শুরুতেই পরপর উইকেট হারানোর পরেও, রিচাও ভাল ব্যাট করেছে। ওদের জন্যই আমরা শেষ বল পর্যন্ত লড়াই করতে পেরেছি।' 

ব্যর্থ ভারতীয় ব্যাটিং

এদিন ব্রিস্টলে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। ব্যাটে নেমে শুরুতেই পরপ দুই ওভারে দুই ওপেনার শেফালি ভার্মা (৫) ও স্মৃতিকে (৯) হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরও (৫) ব্যর্থ হন। মেঘানা ও হেমলতা দুই জন্যেই শূন্যে রানে আউট হন। ১০ ওভারে ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় ধুঁকছিল ভারতীয় দল। সেখান থেকে দীপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (৩৩) ও পূজা বস্ত্রকরের (১৯) দৌলতে কোনওক্রমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে ১২২ রান তোলে ভারতীয় দল। 

মাত্র ১২২ রানের পুঁজি হাতে নিয়ে জয়ের জন্য শুরুতেই ইংল্যান্ডের ওপেনারদের ফেরানো প্রয়োজন ছিল। তবে রেণুকা সিংহ, পূজারা তা করতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলি (৪৯) ও ও ড্যানি ওয়েট (২২) ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ৭০ রান যোগ করেন। তবে বড় ওপনিং পার্টনারশিপের পর, মাত্র নয় রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে ভারত ম্যাচে ফেরার আশা জাগায় বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। অ্যালিস ক্যাপসে (৩৮) অপরাজিত ইনিংসে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন। 

আরও পড়ুন: ঘোষিত হল প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপের সূচি, কবে মাঠে নামবে ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget