এক্সপ্লোর

U19 Women's T20 World Cup: ঘোষিত হল প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপের সূচি, কবে মাঠে নামবে ভারত?

Indian Women's U19 Team: টুর্নামেন্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল। টুর্নামেন্টে গ্রুপ 'ডি'-তে রয়েছে ভারত।

দুবাই: মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 Women's T20 World Cup) আয়োজনের কথা ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফে। পরের বছরই আয়োজিত হবে এই বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপের সূচিও ঘোষণা করে দিল আইসিসি। ১৪ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আয়োজিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম দিনেই আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল (Indian Women's U19)। 

বড় টুর্নামেন্ট

১১টি পূর্ণ সদস্য দল এবং পাঁচটি অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আইসিসির সর্বকালের অন্যতম বড় টুর্নামেন্টে ১৫দিনে মোট ৪১টি ম্যাচ খেলা হবে। গত মাসেই দক্ষিণ আফ্রিকার বেনোনি এবং প্রোচেস্ট্রমে এই টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজিত হবে বলে জানানো হয়েছিল। দুই বছর আগে পুরুষদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচও আয়োজিত হয়েছিল এই দুই স্থানে। টুর্নামেন্টের ১৬টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকেই প্রথম তিন দল পরের পর্বের জন্য কোয়ালিফাই করবে। সেই পর্বে গ্রুপ 'এ'-র দলগুলি গ্রুপ 'ডি' এবং গ্রুপ 'বি'-র দলগুলি গ্রুপ 'সি'-র দলগুলির বিরুদ্ধে মুখোমুখি হবে।

ভারতের সূচি

ভারতীয় দল গ্রুপ 'ডি'-তে রয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ডও রয়েছে একই গ্রুপে। ১৪ জানুয়ারি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর ভারত ১৬ তারিখ আমিরশাহি ও ১৮ তারিখ স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে। এই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রতিদিনই চারটি করে ম্যাচ আয়োজিত হবে। এই বিশ্বকাপেই প্রথমবার ইন্দোনেশিয়া ও রাওয়ান্ডা আইসিসির কোনও বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব শুরু হবে ২০ জানুয়ারি ও ২৭ জানুয়ারি থেকে শুরু সেমিফাইনাল। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।

 

তবে সেইদিন ফাইনাল ম্যাচ কোনও কারণে সম্পন্ন না হলে, ৩০ জানুয়ারিকে রিজার্ভ ডে হিসাবেও রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৯ থেকে ১১ জানুয়ারি দলগুলি জোহানেসবার্গ এবং শাওয়ানেতে নিজের প্রস্তুতি পর্বের ম্যাচগুলি খেলবে। 

আরও পড়ুন: কাজে দিল না রিচার আগ্রাসী ইনিংস, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget