এক্সপ্লোর

Kohli On Hardik: অশ্বিনের নাম ভুল বলেছিলেন হার্দিক, ফাঁস করলেন কোহলি

Virat Kohli: মাঠে হোক বা মাঠের বাইরে - বিরাট কোহলি (Virat Kohli) মানেই বিনোদন।

নয়াদিল্লি: তাঁকে নিয়ে মাঝে মধ্যে সমাজমাধ্যমে মিম চোখে পড়ে। কোনওটায় তিনি নাচছেন। কোনওটায় কারও মিমিক্রি করছেন। খুনসুটি করছেন।

মাঠে হোক বা মাঠের বাইরে - বিরাট কোহলি (Virat Kohli) মানেই বিনোদন। ব্যাট হাতে আগ্রাসী। মিচেল জনসনকে বাউন্ডারির বাইরে ফেলে যিনি কি না চুম্বন ছুড়ে দিতে পারেন। তাও কোন জনসন? না অ্যাশেজ সিরিজে যিনি আগুনে গতিতে অ্যান্ড্রু স্ট্রসের হাত ভেঙে দিয়েছেন সদ্য। আবার মাঠের বাইরেও কোহলি প্রাণবন্ত। সতীর্থদের সঙ্গে খুনসুটি করছেন। কাউকে অনুকরণ করছেন। কখনও আবার নাচছেন। অঙ্গভঙ্গি করছেন।

এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, ভারতীয় ড্রেসিংরুমে সব সময়ই কোনও না কোনও গান বাজতে থাকে। তিনি নিজে পাঞ্জাবি গান পছন্দ করেন। তবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য ইংরেজি গানও চলে। কোহলি বলেছেন, ‘হার্দিকের আইপড রয়েছে। তাতে শুধু ইংরেজি গান। ও হয়তো গানের পাঁচটা শব্দও জানে না। তবু শুনবে। কারণ, ওর দরকার বিট। যার তালে তালে পা দোলাতে পারবে। আমরা বিরক্ত হয়ে যাই।’ যোগ করেছেন, ‘আমার আইপডে কিছু হিন্দি রোম্যান্টিক গান রয়েছে। বাকি সবই পাঞ্জাবি। তাতে প্রাণবন্ত থাকে আবহ।’

হার্দিকের মজার কয়েকটি দিকও জানিয়েছেন কোহলি। বলেছেন, ‘হার্দিক মেজাজে থাকলে কী যে বলে দেবে, কেউ বলতে পারে না। একদিন বলেছিল, আরে রবিকাশ্যপ অশ্বিন কী বোলিংটাই না করেছে! অ্যাশের নাম ভুল বলে দিল। হার্দিক মনখোলা ছেলে। তবে মুখে কিছু আটকায় না।’

কোহলির বোলিং নিয়ে জ়াহির খান একবার মজা করে বলেছিলেন, ‘ওর বল যে কোনও ব্যাটারকে ধোঁকা দিতে পারে।’ কোহলি যা নিয়ে বলছেন, ‘আমাকে ঈশ্বর এমন একটা বোলিং অ্যাকশন দিয়েছেন যে, ব্যাটাররা বুঝতেই পারে না, বল কোথা থেকে ছাড়ছি। স্পিন করি বা পেস, একইরকম অ্যাকশন।’

একটি ঘটনার কথা শুনিয়েছেন কোহলি। বলেছেন, ‘আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (তখনও নাম অপরিবর্তিত) সঙ্গে ম্যাচ ছিল। আমি বল করছিলাম। কিপার ছিল মার্ক বাউচার। ব্যাট করছিল রবি বোপারা। আমি বল করার সময় পা পিছলে যায়। কিন্তু নো বল হয়নি। বলটা রিলিজ করতে পেরেছিলাম। সেই বল স্যুইংও করেছিল। বোপারা ঘাবড়ে গিয়েছিল। ভেবেছিল বলটা এল কোথা থেকে। কিপার বাউচারও বিস্মিত। ভেবেছিল, বলটা এল কোথা থেকে!’

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget