এক্সপ্লোর

Igor Stimac Contract Extension: লক্ষ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল স্টিমাচের

২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে দেখা যাবে স্টিমাচকে। সামনেই এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স রয়েছে। সে কথা মাথায় রেখেই স্টিমাচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল।

নয়াদিল্লি: চুক্তির মেয়াদ বাড়ল ইগর স্টিমাচের। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে দেখা যাবে স্টিমাচকে। সামনেই এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স রয়েছে। সে কথা মাথায় রেখেই স্টিমাচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৯ সালের মে মাসে ২ বছরের চুক্তিতে ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল স্টিমাচকে। সেই অনুযায়ী কিছুদিন আগেই মেয়াদ শেষ হয়েছে ক্রোয়েশিয়ার এই প্রাক্তন ফুটবলারের। এবার তাঁর চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল। ফেডারেশনের চেয়ারম্যান কিংবদন্তী ফুটবলার শ্যাম থাপার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেখান করোনা পরবর্তী সময়ে দলের সামগ্রিক পারফরম্যান্স, যাবতীয় সুবিধে, অসুবিধে সব কিছু নিয়েই আলোচনা করা হয়। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় দলের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে সামনেই। আপাতত সেদিকেই লক্ষ্য রয়েছে সবার। তাই এই কমিটি স্টিমাচের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল।

সাম্প্রতিক সময়ে স্টিমাচের কোচিংয়ে দলের পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্নও উঠেছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপপর্বে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল। এর ফলে এএফসি কাপের তৃতীয় রাউন্ডে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে ড্র করলেও আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারেননি সুনীলরা।

কিন্তু এরপরও স্টিমাচের ওপরই ভরসা রাখতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে মে মাসে কোচের দায়িত্ব পাওয়া স্টিমাচ এর আগে ২০১৪ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কোচ ছিলেন। আগামী বছর ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোয়ালিফায়ার পর্বের ম্যাচ হওয়ার কথা। কিন্তু তার আগে যদি কোচ পরিবর্তন করা হয়, তবে তা সুনীল, সন্দেশদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে। তার জন্যই স্টিমাচকে কোচের পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারশেন। এখন দেখার নতুন চুক্তিতে ভারতীয় ফুটবল দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা স্টিমাচ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget