এক্সপ্লোর
নিউজিল্যান্ডে খেলার মাঠে অসুস্থ হয়ে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের মৃত্যু

ওয়েলিংটন: ফের খেলার মাঠে মৃত্যু। এবার ঘটনাস্থল গ্রিন আইল্যান্ডের মেইন সাউথ রোডের সানিভেল স্পোর্টস সেন্টার। খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হরিশ গঙ্গাধরনের। তাঁর স্ত্রী ও তিন বছরের মেয়ে বর্তমান। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৩ বছর বয়সি হরিশ গ্রিন আইল্যান্ড ক্রিকেট ক্লাবের হয়ে ৫-৬ মরসুম ধরে খেলছিলেন। শনিবার স্থানীয় সময় অনুযায়ী বিকেল চারটেয় একটি ওভার বল করার পরেই মাঠে লুটিয়ে পড়েন। তাঁর কোনও অসুস্থতা ছিল না। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন গ্রিন আইল্যান্ড ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট জন মোয়েল।
Before You Go
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















