Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
ISL 2026-27: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF তাদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানাল এবারের ISL-এ মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে। AIFF ছাড়াও এই বিষয়টি নিশ্চিত করেছে ISL-এ অংশগ্রহণকারী ক্লাবগুলোও।

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন ২০২৬-২৭ সালের মরসুম নিয়ে এবার এল বড় এক ঘোষণা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানাল এবারের ISL-এ মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ছাড়াও এই বিষয়টি নিশ্চিত করেছে ISL-এ অংশগ্রহণকারী ক্লাবগুলোও।
আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আসন্ন মরসুমে প্রতিটি দল ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের সঙ্গে খেলবে। অর্থাৎ, প্রতি দল, বাকি ১২ টি দলের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে। একটি নিজেদের ঘরের মাঠে অন্যটি প্রতিপক্ষের মাঠে। ফলে, এবারের লিগ পুরোটাই হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতেই।
যদিও ISL ২০২৬-২৭ মরসুমের কিক-অফের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। AIFF-এর তরফে জানানো হয়েছে, কবে থেকে খেলা শুরু হবে তা পরে জানানো হবে। একইসঙ্গে ম্যাচের সূচি-সহ মরসুম সংক্রান্ত অন্যান্য তথ্যও আলাদা ভাবে জানাবে তারা।
The All India Football Federation, on behalf of the AIFF and the participating clubs, confirmed that the Indian Super League 2026-27 season will proceed with 13 participating clubs, playing in a double round-robin format on a home-and-away basis.
— Indian Football (@IndianFootball) August 19, 2026
The kick-off date for the ISL 2026-27 season will be announced in due course.
Further information regarding the season, including the fixtures, will follow in a separate communication.
A club representative said, "We’re pleased to get the number of teams locked in for the season. This now allows us to move forward with essential commercial discussions and fixture planning for the league”.… pic.twitter.com/tMZoI5KKqf
১৩টি দলের সংখ্যা চূড়ান্ত হওয়ায় লিগের বাণিজ্যিক পরিকল্পনা এবং সূচি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। একটি অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি জানিয়েছেন, মরসুমের জন্য দলের সংখ্যা চূড়ান্ত হওয়ায় তাঁরা খুশি। এর ফলে প্রয়োজনীয় বাণিজ্যিক আলোচনা এবং লিগের সূচি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
ISL-এর আসন্ন মরসুমে ১৩টি দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় এখন নজর থাকবে কবে থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে এবং কবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। AIFF পরবর্তীতে ম্যাচের তারিখ, সময় ও কোন মাঠে খেলা হবে, তা সম্পর্কে বিস্তারিত জানাবে।






















