এক্সপ্লোর

আমাকে বাদ দেওয়ার জন্য অজুহাত তৈরি করেছিল টিম ম্যানেজমেন্ট, অভিযোগ যুবরাজের

ইয়ো ইয়ো টেস্টে উতরে যাওয়া সত্ত্বেও ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে তাঁর হতাশার কথা জানালেন প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহ। কয়েক মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।

নয়াদিল্লি: ইয়ো ইয়ো টেস্টে উতরে যাওয়া সত্ত্বেও ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে তাঁর হতাশার কথা জানালেন প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহ। কয়েক মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এখন ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ২০১৭ তে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েন যুবরাজ। ওই সফরে ব্যাট হাতে ছন্দে দেখা যায়নি তাঁকে। তবে ওই বছরেরই জানুয়ারিতে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৭ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর বাদ পড়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে যুবরাজ জানিয়েছেন, নিজেকে প্রমাণের জন্য কীভাবে ধারাবাহিক চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছিল তাঁকে। তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ৮-৯ টা ম্যাচ খেলেছি। সেগুলির মধ্যে দুটিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েও বাদ পড়তে হবে, তা কখনও ভাবতে পারিনি। আমি চোট পেয়েছিলাম এবং আমাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এরপর হঠাত্ করেই ইয়ো-ইয়ো টেস্টের ব্যাপারটি আসে। এটা দলে আমাকে বাছাইয়ের ক্ষেত্রে ছিল ইউ-টার্ন। তাই হঠাত করেই আমাকে ৩৬ বছর বয়সে ইয়ো-ইয়ো টেস্টের জন্য প্রস্তুত হতে হয়। আর ওই টেস্টে উতরে যাওয়া সত্ত্বেও আমাকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়। ওরা আসলে ভেবেছিল যে, আমি বয়সের কারণে ইয়ো-ইয়ো টেস্টে সফল হতে পারব না। তাহলে এরপর আমাকে দলে না নেওয়ার কাজটা সহজ হতে পারে..আমি বলতে পারি যে, এটা ছিল একটা অজুহাত তৈরির উপায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ইনিংসে ৩৫ গড়ে রান করেছিলেন যুবরাজ। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তাঁকে নেওয়া হয়। কিন্তু সেখানে সফল না হওয়ায় বাদ পড়েন যুবরাজ। যুবরাজ বলেছেন, তাঁকে বাদ দেওয়ার কথা জানানো হয়নি। আর যেভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছে, তাতে তিনি খুবই বেদনাহত হন। ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলেছেন, যে ১৫-১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, তার সঙ্গে কোনওরকম কথা না বলাটা খুবই দুর্ভাগ্যজনক। আমার সঙ্গে কেউ কথা বলেনি। বীরেন্দ্র সহবাগ বা জাহির খানের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। যুবরাজ বলেছেন, যে খেলোয়াড়ই হোন না কেন, যিনি দায়িত্বে রয়েছেন, তাঁর ওই খেলোয়াড়ের সঙ্গে কথা বলা উচিত। তাঁকে পরিষ্কার জানিয়ে দেওয়া উচিত যে, আমরা তরুণদের কথা ভাবছি..সেজন্য এমন পদক্ষেপ নিয়েছি। এমনটা হলে শুরুতে খারাপ লাগলেও পরে প্রকৃত কথাটা বলার জন্য ওদের কৃতিত্ব দিত। ভারতীয় ক্রিকেটে এমনটা কখনও হয়নি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?
কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?
Neymar Jr: ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
Hardik Pandya: তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget