এক্সপ্লোর

হুমকি ই-মেল, বাড়ানো হচ্ছে বিরাটদের নিরাপত্তা, অ্যান্টিগা সরকারের সঙ্গে যোগাযোগ হাই কমিশনের

ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে।

কুলিজ: একটি ই-মেলের পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হল। বিসিসিআই গতকাল ওই ই-মেল পায়। এরপরেই বিরাট কোহলিদের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে অ্যান্টিগা সরকারকে বিষয়টি জানানো হয়েছে। যদিও পরে বিসিসিআই-এর এক কর্তা জানান, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলিকে খবর দিই। এরপর জানা যায়, ই-মেলটি ভুয়ো ছিল। আমরা অ্যান্টিগায় হাই কমিশনকে খবর দিই। হাই কমিশনের পক্ষ থেকে অ্যান্টিগা সরকারকে বিষয়টি জানানো হয়। ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে যাতে আপস করা না হয়, সেটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই।’ ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। ই-মেলটি ভুয়ো বলে জানালেও, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও চিন্তায় পড়ে গিয়েছেন বিসিসিআই কর্তারা। বিরাটরা অবশ্য শুধু খেলা নিয়েই ভাবছেন। ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অত্যন্ত উত্তেজক। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত সময়েই এই প্রতিযোগিতা হচ্ছে। আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেললেও, এর গুরুত্ব অনেক বেশি। প্রতিটি সিরিজের জন্য পরিকল্পনা করতে হচ্ছে। আমি এরকম কিছু চাইছিলাম। সেটা হচ্ছে বলে খুব ভাল লাগছে।’

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget