এক্সপ্লোর

IPL 2026: আইপিএল শুরুর আগে প্রস্তুতি শুরু, সিএসকে শিবিরে যোগ দিলেন ধোনি, রুতুরাজরা

Chennai Super Kings: সিএসকে শিবিরে সরফরাজ খান, মুকেশ চৌধুরিরাও দলে হলুদ ব্রিগেডের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।

চেন্নাই: বর্তমানে রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। তবে বিশ্বকাপের মহারণ শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আইপিএল (IPL 2026)। আর মাসখানেকেও বাকি নেই। ধীরে ধীরে শুরু হচ্ছে আইপিএলের প্রস্তুতি। ইতিমধ্যেই নির্দিষ্ট ফ্র্য়াঞ্চাইজ়ে যোগ দিতে শুরু করেছেন তারকা ক্রিকেটাররাও। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) শিবিরেও একাধিক তারকা যোগ দিয়েছেন। আর যোগ দিয়েছেন দলের মহাতারকা মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়িই তাদের ক্রিকেটারদের শিবিরে আগমনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে ধীরে ধীরে হাইপ তৈরি করে। সিএসকেও তাঁর অন্য়থা নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের 'থালা'-র আগমনের ভিডিও, ছবিও শেয়ার করেছে সিএসকে। পাশাপাশি দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খানরাও সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। তাঁর ছবি, ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

 

 

বিভিন্ন গণমাধ্যমে খেলোয়াড়দের আগমনের এই ভিডিও, ছবিগুলি বেশ লাইক পেয়েছে, শেয়ারও হয়েছে। ঘটনাক্রমে আজ থেকেই সিএসকের অনুশীলন সেশনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আইপিএলের দিনক্ষণ ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছে।

তবে সিএসকে শিবিরে যোগ দেওয়ার আগেই খানিক বিপদেও পড়েছেন দলের মহাতারকা মাহি। মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে অভিযোগ, তিনি বসবাসের জন্য দেওয়া জমি ব্যবসার কাজে ব্যবহার করছেন। যা নিয়মবিরুদ্ধ। এ ব্যাপারে কারণ দেখাতে বলে ধোনিকে নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড। 

রাঁচিতে ধোনির একাধিকবার ঠিকানা বদল হয়েছে । তাঁর বাবা পান সিংহ ধোনি কর্মসূত্রে মেকন কলোনির এক চিলতে কোয়ার্টারে থাকতেন । পরে যখন ধোনি রঞ্জি ট্রফি, দলীপ ট্রফিতে খেলার সুযোগ পান, তখন মেকন কলোনিতেই আরও বড় এক কোয়ার্টার দেওয়া হয়েছিল ধোনির পরিবারকে । এরও পরে রাঁচির হরমু রোডের ধারে ধোনিকে বসতবাড়ি নির্মাণের জন্য জমি দেয় ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড । সেই জমিতেই বাড়ি করে বসবাস শুরু করেন ধোনি। 

কিন্তু পরে রাঁচির রিং রোডের ধারে বিরাট ফার্ম হাউস নির্মাণ করেছেন ধোনি। সেখানেই তিনি সপরিবার থাকেন এখন । বাইক ও গাড়ির গ্যারাজ, পশুশালা, বাগান, স্যুইমিং পুল সহ সমস্তরকম সুযোগ সুবিধা রয়েছে সেই ফার্ম হাউসে। ঘটনা হচ্ছে, অভিযোগ উঠেছে ধোনির হরমু রোডের বাড়ি এখন ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে । একটি ডায়াগনস্টিক্স সেন্টার খোলা হয়েছে সেই বাড়িতে। যা নিয়মবিরুদ্ধ।

ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, হরমু রোডে ধোনিকে যে জমি দেওয়া হয়েছিল, তা বসবাসের জন্য। সেই জমি ব্যবসার (কমার্শিয়াল) কাজে ব্যবহার করা আইনবিরুদ্ধ। তবে ধোনি একা নন, আরও কয়েকজনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। তাঁদের সকলকেই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে ধোনির জমি ও বাড়ি ফিরিয়েও নেওয়া হতে পারে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget