এক্সপ্লোর

World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জয় ভারতীয় মহিলা কম্পাউন্ড দলের

World Archery Championships 2023: প্রথম থেকেই মেক্সিকোর ওপর চাপ তৈরি করছিল ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে ২৩৫-২২৯ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থান দখল করে ভারত। 

নয়াদিল্লি: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সাফল্য ভারতের মেয়েদের। প্রথমবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দল সোনা জিতল এই টুর্নামেন্টে। এই দলে আছেন ভারতের তিন মহিলা তিরন্দাজ। তাঁরা হলেন পরণীত কৌর, জ্যোতি সুরেখা ভেন্নাম ও অদিতি স্বামী। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে টুর্নামেন্টে সোনা জিতেছেন ভারতের মেয়েরা। এদিন খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের। প্রথম থেকেই মেক্সিকোর ওপর চাপ তৈরি করছিল ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে ২৩৫-২২৯ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থান দখল করে ভারত। 

১৯৮১ সালে প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলতে নামবে ভারত। এরপর থেকে সোনা কোনওবার জিততে পারেনি। এই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। উল্লেখ্য, এই যাত্রাপথ খুব একটা সহজ ছিল না ভারতের জন্য। প্রথম রাউন্ডে তারা বাই পেয়েছিল। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে তুরস্ককে হারায় ভারত। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় তারা। ২২৮-২২৬ ব্যবধানে জয় পায় ভারত। সেমিতে গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়াকে ২২০-২১৬ ব্য়বধানে হারিয়ে মেক্সিকোর বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন ভারতের মেয়েরা। 

উল্লেখ্য, এই সোনাজয়ের সঙ্গে সঙ্গেই ভারত এখনও পর্যন্ত মোট ১১টি পদক জিতল। তার মধ্যে রয়েছে ৬টি সোনা, ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। ব্যক্তিগত ইভেন্টেও লড়াইয়ে নামবেন জ্যোতি, পরণীত ও অদিতি। জয়ের অন্যতম কারিগর অদিতি বলেন, ''দেশের হয়ে প্রথম বার সোনা জিতলাম। এটা দারুণ অনুভূতি। ভাল ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা রয়েছে, তা নিয়ে শুরু থেকেই ভাবিনি। আমরা শুধু মন দিয়েছিলাম, সঠিক লক্ষ্যে তির ছোড়ার ক্ষেত্রে।''

 

এদিকে ভারতের মেয়েদের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের সােশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয়, প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতেছেন আমাদের ভারতের মেয়েরা বার্লিন থেকে। প্রথমবার সােনা জয়। সবাইকে শুভেচ্ছা জানাই। তাঁদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল পেয়েছেন ভারতের মেয়েরা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget