এক্সপ্লোর
২০২০ এএফসি অলিম্পিক কোয়ালিফায়ারে বাংলাদেশকে ৭-১ উড়িয়ে দিল ভারতের মহিলা দল

ছবি সৌজন্যে ট্যুইটার
ইয়াঙ্গন: ২০২০ এএফসি অলিম্পিক কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল ভারতের মহিলা দল। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করার পর আজ বাংলাদেশকে ৭-১ গোলে উড়িয়ে দিলেন বালা দেবী, কমলা দেবীরা। বালা দেবী একাই করলেন চারটি গোল। কমলা দেবী জোড়া গোল করেন। অপর গোলটি করেন সঞ্জু। বাংলাদেশের একমাত্র গোলদাতা কৃষ্ণা রানি। মঙ্গলবার গ্রুপ সি-র শেষ ম্যাচে আয়োজক দেশ মায়ানমারের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫-০ উড়িয়ে দিয়েছে মায়ানমার। শেষ ম্যাচ জিততে পারলে গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে ভারতের সামনে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















