এক্সপ্লোর

প্রয়াত রাজিন্দর গোয়েল: ড্রাইভ মারতে দিতেন না গাওস্করকেও, শ্রদ্ধা নিবেদন সচিন-কোহলি-সৌরভদের

১৯৫৮-৫৯ থেকে ১৯৮৪-৮৫ মরসুম পর্যন্ত টানা খেলেছেন গোয়েল। বেদী বাদ পড়ায় ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গোয়েল। তবে সেই ম্যাচে তিনি দ্বাদশ ক্রিকেটার ছিলেন। প্রথম একাদশে সুযোগ পাননি।

কলকাতা: ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বলা হতো তাঁকে। প্রয়াত হলেন সেই বাঁহাতি স্পিনার রাজিন্দর গোয়েল। বয়স হয়েছিল ৭৭ বছর। রেখে গেলেন স্ত্রী ও পুত্র নীতিন গোয়েলকে। ঘরোয়া ক্রিকেটে অভূতপূর্ব সমস্ত রেকর্ড রয়েছে গোয়েলের সাফল্যের ঝুলিতে। হরিয়ানার প্রতিনিধিত্ব করতেন। খেলেছেন উত্তরাঞ্চলের হয়েও। ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৫০ উইকেট! পাশাপাশি ৮টি লিস্ট এ ম্যাচে ১৪টি উইকেট। তবু কোনওদিন জাতীয় দলে খেলা হয়নি গোয়েলের। ঢাকা পড়েছেন আর এক কিংবদন্তি বিষাণ সিংহ বেদীর ছায়ায়।
কেমন ছিল বল হাতে গোয়েলের মুন্সিয়ানা? ঘরোয়া আড্ডায় কিংবদন্তি সুনীল গাওস্কর একবার বলেছিলেন, গোয়েল তাঁকে লাগাতার এমন লেংথে বল করতেন যে, ড্রাইভই মারতে পারতেন না!
গোয়েলের মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে। সচিন তেন্ডুলকর ট্যুইট করেছেন, ‘শুধু রঞ্জি ট্রফিতেই ছশোর বেশি উইকেট। ঘরোয়া ক্রিকেটের প্রবাদপ্রতিম চরিত্র ছিলেন রাজিন্দর গোয়েলজি। ওঁর আত্মার চিরশান্তি কামনা করি।’
বিরাট কোহলির ট্যুইট, ‘একজন কিংবদন্তিকে হারালাম। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি। এর থেকেই ওঁর কেরিয়ারের গ্রাফ বোঝা যায়। পরিবারের সকলের প্রতি রইল সমবেদনা।’ ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘নিজের শিল্পে আপনি ওস্তাদ ছিলেন। ভয়ঙ্কর লাইন ও লেংথ।’ সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের তরফে প্রকাশিত বিবৃতিতে লিখেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের এক বিশাল চরিত্র প্রয়াত হলেন। ওঁর রেকর্ডই ওৎ নৈপুণ্য আর কেরিয়ারের প্রতিফলন। ২৫ বছরেরও বেশি সময় ধরে একভাবে ধারাবাহিকতা ধরে রাখা ও খেলে যাওয়া ক্রিকেটের প্রতি ওঁর নিষ্ঠার পরিচয় বহন করে। ৭৫০ উইকেট নিতে গেলে বছরের পর বছর সাধনা দরকার হয়। ওঁর পরিশ্রমকে কুর্ণিশ জানাই।’
১৯৫৮-৫৯ থেকে ১৯৮৪-৮৫ মরসুম পর্যন্ত টানা খেলেছেন গোয়েল। বেদী বাদ পড়ায় ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন গোয়েল। তবে সেই ম্যাচে তিনি দ্বাদশ ক্রিকেটার ছিলেন। প্রথম একাদশে সুযোগ পাননি। বেদী ট্যুইট করেছেন, ‘আমার দেখা সবচেয়ে হাসিখুশি চরিত্র। এত মাথা ঠাণ্ডা রাখতে পারতেন যে, আমি হিংসা করতাম। হৃদয় দিয়ে বল করে রঞ্জি ট্রফিটাকে বাঁচিয়ে রেখেছিলেন।’
সঞ্জয় মঞ্জরেকরের ট্যুইট, ‘শিভালকর ও রাজিন্দর গোয়েলের রেকর্ড শুনে সবসময় বিস্মিত হয়েছি।’ শিখর ধবন ট্যুইট করেছেন, ‘ঈশ্বর আপনার আত্মাকে চিরশান্তি দিন।’ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারির প্রয়াণে মর্মাহত।’
রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছিল বাংলা বনাম হরিয়ানার একটি ম্যাচের কথা। বলছিলেন, ‘গোয়েল এমন জায়গায় বল রাখছিল যে, ব্যাট করতে নেমে ৫৯টি বল সামনের পায়ে ডিফেন্স করতে বাধ্য হয়েছিলাম। ৬০তম বল সুইপ করে এক রান পেয়েছিলাম। পয়েন্টে কোনও ফিল্ডার না রেখে বল করত। জীবনে স্কোয়্যার কাট মারতে দেবে না, এতটাই আত্মবিশ্বাসী ছিল।’ গোয়েলের সঙ্গে ভারতের টেস্ট দলের প্রস্তুতি শিবিরেও ছিলেন সম্বরণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget