এক্সপ্লোর

ইডেন পেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, অভিনবত্বে সূচি ঘোষণা করলেন কোহলিরা

নয়াদিল্লি: দীর্ঘ তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরল ইডেন গার্ডেন্সে। মঙ্গলবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দ্বিতীয় টেস্ট পেয়েছে কলকাতা। সূচি অনুযায়ী, এই প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে ইনদৌরে। এদিন বোর্ডের অভিনব পরিকল্পনার অন্তর্গত হিসবে ভারতীয় ক্রিকেটাররা এক এক করে সূচি ট্যুইটারে ঘোষণা করেন! ক্রিকেটের নন্দন কাননে আবার হতে চলেছে টেস্ট ম্যাচ। ২০১৩-তে সচিন তেন্ডুলকরের ১৯৯ তম টেস্ট ম্যাচই ছিল ইডেনে অনুষ্ঠিত শেষ টেস্ট ম্যাচ। অনেকদিন পর ইডেন আবার টেস্ট ম্যাচ পেতে চলেছে, এইরকমই একটা জল্পনা চলছিল ক্রিকেট মহলে। এবার সেটাই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। সেপ্টেম্বরের শেষে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেনে। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিএবির সভাপতি হওয়ার পর এটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথম টেস্ট ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। যদিও, এই ম্যাচটি দিনের বেলাতেই খেলা হবে। বিসিসিআই চেষ্টা করেছিল, এই সফরে একটি ম্যাচকে দিন-রাতে আয়োজন করে ইতিহাস সৃষ্টি করার। সেই নিরিখে, তাদের সবথেকে পছন্দের তালিকায় ছিল ইডেন-ই। কারণ, এখানেই যাবতীয় পরিকাঠামো রয়েছে। কিন্তু, নিউজিল্যান্ড দলের আপত্তিতে সফরে কোনও দিন-রাতের টেস্ট ম্যাচ রাখা হয়নি। এদিন দলের ক্রিকেটাররা নিজ নিজ ট্যুইটারে সূচি ঘোষণা করেন। প্রথমে অধিনায়ক বিরাট কোহলি জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। তিনি লেখেন, হোম সিজন দেশের অন্যতম পুরনো টেস্ট সেন্টারেই শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট শুরু ২২ সেপ্টেম্বর। পেস বোলার মহম্মদ সামি এরপরই লেখেন, দ্বিতীয় টেস্ট হতে চলেছে তাঁর নিজের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। প্রথমে ঠিক ছিল এই ম্যাচ হবে ৮-১২ অক্টোবর। কিন্তু, সেই সময় দূর্গাপুজোর সময় হওয়ায় ম্যাচ আগে করা হয়েছে। সামির পর ছিল ব্যাটসম্যান অজিঙ্ক রাহানের পালা। তিনি তৃতীয় টেস্টের নির্ঘণ্ট ঘোষণা করেন। জানান, তৃতীয় টেস্ট ইনদৌরের হোলকর স্টেডিয়ামে হবে ৮-১২ অক্টোবর। রাহানে লেখেন, সঈদ মুস্তাক আলির শহর এই প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করবে। সেই মুহূর্তের জন্য অপেক্ষায় ইনদৌর। টিন টেস্টের পর কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে মেন ইন ব্লু-রা। সেগুলি হবে ধর্মশালা, দিল্লি, মোহালি, রাঁচি এবং ভিশাখাপত্তনমে। দলের নবনিযুক্ত কোচ অনিল কুম্বলে ট্যুইটারে ভাইজাগ ম্যাচ মাঠে দেখতে আসার জন্য ক্রিকেট-ভক্তদের আহ্বান জানান। তিনি লেখেন, আগামী ২৯ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড শেষ একদিনের ম্যাচ হবে ভাইজাগে। দলকে সমর্থন করার জন্য মাঠে আসুন। ক্রিকেটারদের মুখ দিয়ে ক্রীড়াসূচি ঘোষণা অত্যন্ত অভিনব। এর আগে সম্ভবত কোনও দল এমনটা করেনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটের এক নতুন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। সেটা মাথায় রেখেই ক্রিকেটারদের দিয়ে সূচি ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে। তাঁর মতে, এতে ভক্তরা আরও কাছে আসবে। এক নজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের সূচি— প্রথম টেস্ট - ২২ থেকে ২৬ সেপ্টম্বর - কানপুর দ্বিতীয় টেস্ট – ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর – কলকাতা তৃতীয় টেস্ট – ৮ থেকে ১২ অক্টোবর – ইনদৌর প্রথম ওডিআই – ১৬ অক্টোবর – ধর্মশালা দ্বিতীয় ওডিআই – ১৯ অক্টোবর – দিল্লি তৃতীয় ওডিআই – ২৩ অক্টোবর – মোহালি চতুর্থ ওডিআই – ২৬ অক্টোবর – রাঁচি পঞ্চম ওডিআই – ২৯ অক্টোবর - ভিশাখাপত্তনম  

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget