এক্সপ্লোর

Harmanpreet Kaur Injury: আঙুলে চোট! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ভারত

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে নামছে ভারতীয় দল। তার আগে বড়সড় ধাক্কা খেল ভারত।

সিডনি: মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে নামছে ভারতীয় দল। তার আগে বড়সড় ধাক্কা খেল ভারত। আঙুলের চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারবেন না হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ রমেশ পওয়ার জানিয়েছেন যে, দিন কয়েক আগে হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। সেই চোটের জন্যই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। পওয়ার জানিয়েছেন, হরমনপ্রীতের চোটের পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাচের আগের দিন পওয়ার বলেছেন, 'ও ফিট ছিল বলেই এই সফরের দলে নির্বাচিত হয়। তবে দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে ওর হাতের বুড়ো আঙুলে চোট লাগে। প্রথম ওয়ান ডে ম্যাচে ও খেলতে পারবে না। যন্ত্রণা কেমন থাকে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

হরমনপ্রীতের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন জেমাইমা রডরিগেজ। দৌড়ে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া ও পুণম রাউতও। হরমনপ্রীত না খেলায় দলের ঝোড়ো ব্যাটিংয়ে সমস্যা হতে পারে। তবে টিম ম্যানেজমেন্টের ভরসা হয়ে দাঁড়াতে পারেন শেফালি বর্মা। মাত্র ১৭ বছর বয়সে যিনি ইংল্যান্ডে দুরন্ত অভিষেক ঘটিয়েছেন। তাঁর পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে, হান্ড্রেড টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। যার আগে আত্মবিশ্বাসী অধিনায়ক মিতালি রাজ। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার চেয়ে বড় মঞ্চ আর হয় না। সেই সঙ্গে মিতালি বলেছেন, 'বিশ্বকাপের আগে প্রস্তুতির দারুণ সুযোগ দিচ্ছে এই সিরিজ।'

দলের সামনে লক্ষ্য বেঁধে দিয়েছেন রমেশ পওয়ার। কোচ বলেছেন, 'ওয়ান ডে ম্যাচে আমাদের নিয়মিতভাবে আড়াইশো রান করতে হবে। প্রতিপক্ষ দলকে অল আউট করতে হবে। বোলিংয়ে ভাল শুরুর জন্য আমরা অভিজ্ঞ ঝুলন গোস্বামীর ওপর অনেকটাই নির্ভর করে রয়েছি।'

বড় ঘোষণা সৌরভের বোর্ডের, ম্য়াচ ফি বাড়ল ঘরোয়া ক্রিকেটারদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget