এক্সপ্লোর

BCCI on Match Fee Hike: বড় ঘোষণা সৌরভের বোর্ডের, ম্য়াচ ফি বাড়ল ঘরোয়া ক্রিকেটারদের

উৎসবের মরসুমে ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর দিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর কথা ঘোষণা করল বোর্ড।

মুম্বই: উৎসবের মরসুমে ঘরোয়া ক্রিকেটারদের জন্য সুখবর দিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও জয় শাহদের (Jay Shah) ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর কথা ঘোষণা করল বোর্ড (BCCI)।

সিনিয়র বিভাগে যে সমস্ত ক্রিকেটার অন্তত ৪০টি ম্যাচ খেলেছেন, তাঁদের ম্যাচ ফি বাড়িয়ে করা হল ৬০ হাজার টাকা। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে করা হল ২৫ হাজার টাকা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে করা হল ২০ হাজার টাকা।

পাশাপাশি যে সমস্ত ক্রিকেটার ২০১৯-২০ মরসুমে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন, তাঁদের জন্য স্বস্তির খবর দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। করোনার জন্য গত মরসুমে রঞ্জি ট্রফি হয়নি। শুধুমাত্র বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ঘরোয়া ক্রিকেটারেরা। কারণ ঘরোয়া ক্রিকেটে খেলা বেশিরভাগ ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস রঞ্জি ট্রফি। যদিও বোর্ড সচিব জানিয়েছেন, ২০১৯-২০ মরসুমে যাঁরা ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন, তাঁদের গত মরসুমের ক্ষতিপূরণ হিসাবে ম্যাচ ফি-রল পঞ্চাশ শতাংশ দেওয়া হবে।

পুরনো বেতন কাঠামোয় সিনিয়র ক্রিকেটারেরা প্রত্যেক রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফির ম্যাচের জন্য ৩৫ হাজার টাকা পেতেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির প্রত্যেক ম্যাচের জন্য ১৭ হাজার পাঁচশো টাকা করে পেতেন।

বোর্ড সচিব ট্যুইট করে জানান, করোনার জন্য ব্যহত ২০২০-২১ মরসুমের জন্য ২০১৯-২০ মরসুমে মাঠে নামা ক্রিকেটাররা বাড়তি ৫০ শতাংশ ম্যাচ ফি ক্ষতিপূরণ পাবেন। তিনি এও জানান,  ৪০টির বেশি ম্যাচ খেলা সিনিয়র ক্রিকেটারদের ৬০ হাজার টাকা, অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের ২৫ হাজার টাকা ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা অতিমারির জন্য ২০২০-২১ মরসুমের সব টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না হওয়ায় বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শেষমেশ কথা রাখল ভারতীয় বোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Zimbabwe Vs India Live: হারারের পিচে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্য়ান্স, কোনওমতে ১২৫ বোর্ডে তুলল জিম্বাবোয়ে
হারারের পিচে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্য়ান্স, কোনওমতে ১২৫ বোর্ডে তুলল জিম্বাবোয়ে
ZIM Vs IND: ময়ঙ্ক, প্রিন্সদের দাপুটে বোলিং, প্রথম টি-টোয়েন্টিতে ১২৫/৭ রান বোর্ডে তুলল জিম্বাবোয়ে
ময়ঙ্ক, প্রিন্সদের দাপুটে বোলিং, প্রথম টি-টোয়েন্টিতে ১২৫/৭ রান বোর্ডে তুলল জিম্বাবোয়ে
Messi Vozinha: নিজের খরচে ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনাল দেখিয়েছেন! স্পেনের কাছে হেরেও মন জিতলেন মেসি
নিজের খরচে ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনাল দেখিয়েছেন! স্পেনের কাছে হেরেও মন জিতলেন মেসি

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget