এক্সপ্লোর

Inter Miami: ইন্টার মায়ামিতে আরেক বার্সা প্রাক্তনী, ফের একবার মেসি, বুস্কেতসের সঙ্গে খেলবেন আলবা

Jordi Alba: জর্দি আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতেই সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি।

ফ্লোরিডা: ট্রান্সফার উইন্ডোর শুরুতেই লিওনেল মেসিকে সই করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি (Inter Miami)। তারপরে গত মরশুমের বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেতসকেও সই করিয়েছে মেজর লিগ সকারে খেলা ক্লাবটি। এবার ফের চমক। মেসি, বুস্কেতসের প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও (Jordi Alba) দলে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।

স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন আলবাকে সই করানোর বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'জর্দি একজন অভিজ্ঞ, প্রতিষ্ঠিত খেলোয়াড়, যাকে দলে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওঁ নিঃসন্দেহে আমাদের দলের শক্তি বাড়াবে। ওঁ এক দশকেরও বেশি সময় ধরে নিজের ডিফেন্স করার পাশাপাশি আক্রমণ করার দক্ষতার মাধ্যমে  প্রমাণ করেছে যে ওঁ বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক। আমরা জানি আসন্ন মরশুমে এবং ভবিষ্যতে ওঁ ইন্টার মায়ামিকে ক্লাবের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।'

 

প্রসঙ্গত, আলবার এখনও ইন্টার মায়ামির হয়ে আত্মপ্রকাশ ঘটানোয় সময় রয়েছে। তবে মেসি এবং বুস্কেতস কিন্তু ইতিমধ্যেই নতুন ক্লাবের হয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আত্মপ্রকাশ ঘটিয়েছেন। দুই কিংবদন্তি ফুটবলারকে কবে মার্কিন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে, সেই প্রহর গুনছেন অনুরাগীরা। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শনিবারই, ২২ জুলাই মাঠে নামছেন মেসি।

নতুন ক্লাবের হয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন ফুটবলার। 'এলএম১০'র অনুশীলনের বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির তরফে পোস্ট করা হয়েছে। ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি নিজেদের পরের ম্যাচে লিগস কাপে ক্রুজ আজু়লের মুখোমুখি হবে। সেই ম্যাচেই সম্ভবত মেসি প্রথমবার ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget